এক্সপ্লোর

Birbhum Blast:অতিরিক্ত রক্তক্ষরণ ও চিকিৎসা চলাকালীন তিনবার হার্ট অ্যাটাক, মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু লাল্টু শেখেরও

Margram Bomb Blast In Birbhum: মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখেরও। এর আগে বোমা ফেটে মারা যায় লাল্টুর সঙ্গী নিউটন শেখ। চিকিৎসার জন্য রামপুরহাট থেকে এসএসকেএমে আনা হয়েছিল লাল্টু শেখকে।

আবির দত্ত, কলকাতা: মাড়গ্রামে (margram bomb blast) বোমা ফেটে মৃত্যু তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখেরও (laltu seikh death)। এর আগে বোমা ফেটে মারা যায় লাল্টুর সঙ্গী নিউটন শেখ। চিকিৎসার জন্য রামপুরহাট থেকে এসএসকেএমে (SSKM) আনা হয়েছিল লাল্টু শেখকে। লাল্টুর পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অতিরিক্ত রক্তক্ষরণ ও চিকিৎসা চলাকালীন তিনবার হার্ট অ্যাটাক (heart attack) হয় লাল্টুর, খবর হাসপাতাল সূত্রে। যদি আজ দেহ ছাড়া যায়, তা হলে আজই ময়নাতদন্ত হতে পারে বলে খবর।

যা জানা গেল...
গত কাল অ্যাপলো হাসপাতাল থেকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল লাল্টু শেখকে। শরীরে একাধিক আঘাত ছিল তৃণমূল প্রধানের ভাইয়ের, প্রাথমিক ভাবে এমনই শোনা যাচ্ছে। পরিজনদের অভিযোগ, বোমা ফেটে জখম হওয়ার পরও রেহাই পাননি লাল্টু। ৭-৮ জন মিলে তুলে নিয়ে যায় তাঁকে। শাবল দিয়ে মারা হয়। এসএসকেএমে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। দুপুর পর্যন্ত ট্রমা কেয়ারেই রাখা রয়েছে লাল্টুর দেহ। সময়ের মধ্যে তাঁর দেহ মর্গে নিয়ে আসা সম্ভব হলে আজই ময়নাতদন্ত হতে পারে বলে খবর। এই মুহূর্তে শাস্তির দাবিতে মাড়গ্রামে লাল্টুর বাড়িতে আছড়ে পড়েছে ভিড়।

কী ঘটেছিল?
বীরভূমের মাড়গ্রামে বোমা ফেটে ২ জনের মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। নেপথ্যে রয়েছে কংগ্রেস, দাবি নিহত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি করত বলেও অভিযোগ করেছে তারা। ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা জহির শেখের বাড়িতে ভাঙচুর করা হয়। দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। এলাকায় পৌঁছেছেন বোলপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ অসিত মাল ও হাসনের তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়। অন্যদিকে, ঘটনার পর থেকেই থমথমে মাড়গ্রাম। বিস্ফোরণে গুরুতর জখম তৃণমূল প্রধানের ভাই লাল্টু শেখের অবস্থা। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাড়গ্রাম ১ ও মাড়গ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। এই দুটি পঞ্চায়েতে কারা প্রার্থী হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছে। এর মধ্যেই মাড়গ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

 


আরও পড়ুন:বিয়ে করতে জয়সলমেরের উদ্দেশে চললেন সিদ্ধার্থ, রইল ভিডিও

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget