এক্সপ্লোর

সাত সকালে তৃণমূল কাউন্সিলর সহ ৩ অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই

সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম !

আবির দত্ত, আবির ইসলাম, বীরভূম : গরুপাচারকাণ্ডে ফের সিবিআই তত্পরতা। বোলপুরে একযোগে তৃণমূল কাউন্সিলর-সহ তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে হানা সিবিআইয়ের। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বোলপুরের শুঁড়িপাড়ায় ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান চার সিবিআই অফিসার।

কার কার বাড়ি সিবিআই হানা 
আজ সকাল ঠিক সাড়ে ৭টা । কাউন্সিলরের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে তল্লাশি। কাউন্সিলরের বাড়ির কিছুটা দূরে তৃণমূল কর্মী সুদীপ রায় ও বোলপুরের উকিল পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ দোলনকুমার দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই অভিযান। দাবি সিবিআই সূত্রে।    

এর আগে কোথায় কোথায় হানা 
বোলপুরের কালিকাপুরে বিদ্যুৎবরণের বাড়িতে কয়েকদিন আগে হানা দেয় সিবিআই। প্রায় দেড়ঘণ্টা ধরে বিদ্যুতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে দাবি, বিদ্যুৎবরণ চিকিত্সার জন্য কলকাতায় গিয়েছেন বলে তাঁর স্ত্রী জানান। একসময় বোলপুর পুরসভার গাড়ির খালাসি হিসেবে কাজ করতেন বিদ্যুৎবরণ। ২০১১-র পালাবদলের পর তাঁর চাকরি পাকা হয়। সেই থেকে উত্থান। স্থানীয় সূত্রে দাবি, অনুব্রতকে বাবা বলে ডাকতেন বিদ্যুৎ। অনুব্রত-কন্যা সুকন্যার সঙ্গে তিনি ২টি সংস্থার জয়েন্ট ডিরেক্টর। দাবি সিবিআই সূত্রে। গরুপাচারের টাকাতেই কি বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণের বিপুল সম্পত্তি, খতিয়ে দেখছে সিবিআই। বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুরে বিদ্যুৎবরণের ৩টি পেল্লায় বাড়ি, সঙ্গে একাধিক জমিরও হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। 

অন্যদিকে, মঙ্গলবার জেলে গিয়ে প্রথমবার অনুব্রত মণ্ডলকে জেরা করে CBI। তবে তিনি সহযোগিতা করছেন না বলে, সংবাদমাধ্যমের কাছে দাবি করেন এক অফিসার। অনুব্রত মণ্ডলের আগে, সায়গল হোসেনকেও জেরা করা হয়। সূত্রের খবর, অনুব্রতর কাছে সম্পত্তির উৎস সম্পর্কে ও সায়গলের কাছে গরু পাচারকাণ্ডে টাকার লেনদেন নিয়ে জানতে চাওয়া হয়। একই জেলে রয়েছেন তাঁর এক সময়ের দেহরক্ষী ও গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনও। সূত্রের খবর, এদিন সায়গলের থেকে জানতে চাওয়া হয়  গরু পাচারের টাকা কীভাবে লেনদেন হত? পাচারকারীদের সঙ্গে ফোনে তিনি কী কথাবার্তা বলতেন? এদিন সায়গলের পর অনুব্রতকেও জেরা করে CBI। সূত্রের দাবি, মূলত বেনামি সম্পত্তির উৎসের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। সেই সঙ্গে জিজ্ঞাসা করা হয়, তাঁর সঙ্গে গরু পাচারকারীদের কোনও যোগাযোগ ছিল কি না? যদিও, সব প্রশ্নের উত্তরই অনুব্রত কার্যত এড়িয়ে গেছেন বলে CBI সূত্রে দাবি করা হচ্ছে। 

 

 

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget