এক্সপ্লোর

Anubrata Mondal : সিবিআই-কে মেল, সুস্থতা সত্ত্বেও গরু পাচার মামলায় কাল হাজিরা এড়াচ্ছেন অনুব্রত

Cow Smuggling Case : ভোট পরবর্তী হিংসার পর গরু পাচার মামলায় আগামীকাল, সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে

মনোজ বন্দ্যোপাধ্যায়, বোলপুর : গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ফের সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কাল নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছে সিবিআই (CBI)। কিন্তু, অনুব্রত জানান, ‘কাল নিজাম প্যালেসে যেতে পারছি না বলে ইমেল করে সিবিআইকে জানিয়েছি।'

ভোট পরবর্তী হিংসার পর গরু পাচার মামলায় আগামীকাল, সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু, তিনি কাল যাচ্ছেন না। তবে, কেন যাচ্ছেন না তা খোলসা করেননি। যদিও তাঁর শরীর ঠিক আছে বলে জানিয়েছেন। 

গরুপাচার মামলায় এর আগে ৬ বার CBI’এর তলব পেয়েও হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। শেষে ১৯ মে প্রথমবার এই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন তিনি।

এবার কেন তলব ?

সোমবার সকাল ১১ টায় নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। সম্প্রতি অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তলব, সিবিআই সূত্রে খবর । এনিয়ে এর আগে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমবার এখনও অনেক দেরি।

আরও পড়ুন ; জেল হেফাজতের মেয়াদ শেষ, আজ ফের সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল

গত ১৯ মে , জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অনুব্রতকে। দুর্নীতি-দমন শাখা তাঁকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। আরও হয়ত চলত জিজ্ঞাসাবাদ, কিন্তু তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাই সেখান থেকে সরাসরি চলে যান এসএসকেএম-এ । গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের আয়করের নথি, সম্পত্তির খতিয়ান ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়ে পাঠায় CBI। তা আইনজীবী মারফত জমাও দেন তিনি। CBI সূত্রের খবর, অনুব্রত মণ্ডল যে নথি জমা দেন, তা খতিয়ে দেখা হয়। আয়কর দফতরের কাছেও নথি চেয়ে পাঠায় তারা। 

সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি- গত ৩ অগাস্ট, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খানের বাড়ি, কেরিম খানের ছেলের ঘনিষ্ঠ ব্যবসায়ী জিয়াউল হক ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ৩টে বাড়ি এবং তাঁর অফিস ও পেট্রোল পাম্পে তল্লাশি চালায় CBI। সূত্রের খবর, উদ্ধার হয় প্রচুর টাকা। CBI সূত্রের দাবি, গরু পাচারকাণ্ডের তদন্তে এঁদের নাম উঠে এসেছে। ইলামবাজারের গরুর হাটের টাকা এঁদের হাত হয়েই বিভিন্ন প্রভাবশালীদের কাছে যেত বলে দাবি তদন্তকারীদের।

এর উপর ভিত্তি করেই অনুব্রতকে ফের তলব করে সিবিআই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget