এক্সপ্লোর

Suvendu Adhikari: সভার আগেই উত্তেজনা, শুভেন্দুর ছবি-সমেত পোস্টারে ছয়লাপ শহর

Birbhum News; বিরোধী দলনেতার নামে বিতর্কিত পোস্টার পড়ায় নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে বিজেপি। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এরশাদ আলম, সাঁইথিয়া (বীরভূমে): বীরভূমের সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভামঞ্চে পোস্টার লাগানো ঘিরে বিতর্ক। নারদ-মামলায় বিরোধী দলনেতার বিতর্কিত ছবি-সমেত পোস্টারে ছয়লাপ সাঁইথিয়া শহর। স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও সন্ত্রাসমুক্ত রাজ্যের দাবিতে আজ সাঁইথিয়ায় পদযাত্রা ও সভা করার কথা শুভেন্দু অধিকারীর। তার আগে বিরোধী দলনেতার নামে বিতর্কিত পোস্টার পড়ায় নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে বিজেপি। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

নিয়োগ-দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এই আবহে মঙ্গলবার, দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করে, শুভেন্দু অধিকারী দাবি করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একশোজন তৃণমূল নেতার নামের তালিকা দিয়েছেন তিনি। এনিয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূলও। মুখ্যমন্ত্রীর সফরের আগে দিল্লিতে অমিত শা-র সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক করেন শুভেন্দু। বেলা ১২টায় সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন শুভেন্দু। বৈঠকের পর দিল্লিতে আলাদা করে আলোচনায় বসবেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।  

উল্লেখ্য, রাজ্য সফরে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তার মধ্যেই, রাতের অন্ধকারে পঞ্চায়েত থেকে নথি লোপাটের অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, ঠিক নয় বলে দাবি তৃণমূলের। একই দাবি করেছেন জেলাশাসকও। কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে দুর্নীতি হয়েছে কি না, খতিয়ে দেখতে রাজ্য এসেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল! রবিবার পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল থাকবে পূর্ব মেদিনীপুরে।

তার আগে, বৃহস্পতিবার পটাশপুরে আসে কেন্দ্রীয় প্রতিনিধিদল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর রাঘবেন্দ্রপ্রসাদ সিংহের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল পটাশপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখে! কেন্দ্রীয় প্রতিনিধিদলের জেলা সফরের আগেই, শুভেন্দু অধিকারীর ট্যুইট ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধী দলনেতা ট্যুইট করে বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির বাস্তবায়নে, বা কাজ দেওয়ার ক্ষেত্রে, কোনও অসঙ্গতি বা অসামঞ্জস্য খুঁজে বের করতে বিভিন্ন জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তার মধ্যেই অনেক পঞ্চায়েতে আবার রাতে দুর্নীতির নথিপত্র সরানো চলছে।

সেরা শিরোনাম

Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

ভিডিও

BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget