এক্সপ্লোর

Birbhum News: বীরভূমে ফের বিজেপিতে ভাঙন, আরও একটি পঞ্চায়েত দখল রাজ্যের শাসক দলের

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে লালমাটির জেলায় ফের গেরুয়া ঘরে ভাঙন ধরিয়ে আরও একটি পঞ্চায়েত দখল করল রাজ্যের শাসক দল তৃণমূল। বীরভূমের মহম্মদবাজারের গণপুর পঞ্চায়েত।

এরশাদ আলম, বীরভূম: বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে ফের বিজেপিতে (BJP) ভাঙন। প্রধান ও উপপ্রধান-সহ ৬ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় আরও একটি পঞ্চায়েত দখল করল রাজ্যের শাসক দল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

বছর ঘুরলেই রাজ্যে (West Bengal) পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে লালমাটির জেলায় ফের গেরুয়া ঘরে ভাঙন ধরিয়ে আরও একটি পঞ্চায়েত দখল করল রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)। বীরভূমের মহম্মদবাজারের গণপুর পঞ্চায়েত। ২০১৮-র ভোটে ৭টি-র মধ্যে ৬টি আসনে জিতে এই পঞ্চায়েত দখল করে বিজেপি (BJP)। 

মাত্র ১টি আসনে জিতেছিল তৃণমূল (TMC)। কিন্তু শনিবার মহম্মদবাজারের কর্মিসভায় প্রধান ও উপপ্রধান-সহ ৬ বিজেপি সদস্যই যোগ দেন তৃণমূলে। উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। এই দলবদলের ফলেই বিরোধী শূন্য হওয়ার পাশাপাশি, গণপুর পঞ্চায়েত দখল করল ঘাস-ফুল শিবির। 

মহম্মদবাজার গণপুর পঞ্চায়েতের বিজেপিত্যাগী নেত্রী পূর্ণিমা মণ্ডলের কথায়, বিজেপির (BJP) টিকিটে জিতলেও এলাকায় কাজ করতে পারছিলাম না। তৃণমূল সরকারের উন্নয়নের দিকে তাকিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। 

আরও পড়ুন: Bankura News: বছর তিনেক ধরে নেই কোনও চিকিত্সক, বন্ধ হতে বসেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

মাস চারেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মহম্মদবাজারের দাপুটে নেতা শুভ্রাংশু চৌধুরী (Subhrangshu Chowdhury)। সম্প্রতি তাঁকে ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে রাজ্যের শাসক দল। তারপর বিজেপিতে (Bjp) ভাঙন ধরিয়ে মহম্মদবাজারের আরও একটি পঞ্চায়েত দখল করল ঘাস-ফুল শিবির। যা নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। 

অনুব্রত মণ্ডলের  (Anubrata Mondal) গড়ে এমনিতেই দুর্বল বিজেপি (BJP)। পঞ্চায়েত ভোটের আগে নিচুতলার ভাঙন ঠেকিয়ে ঘুরে দাঁড়াতে পারবে পদ্ম শিবির? আগামী বছরের ভোটে মিলবে উত্তর। 

আরও পড়ুন: North 24 Parganas : বিবাদ-ধস্তাধস্তির মাঝে মায়ের কোল থেকে পড়ে ৮ মাসের শিশুর মৃত্যু, উত্তপ্ত রাজারহাট

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget