এক্সপ্লোর

নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ইমার্জেন্সি এক্সিট ! 'জতুগৃহে' অগ্নিদগ্ধ দম্পতি

Birbhum Bolpur Fire : স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোলপুর শহরের একাধিক আবাসনের ভয়াবহ পরিস্থিতি।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : কলকাতায় যখন একের পর এক আগুন লাগার  খবর, তখন বোলপুরে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বেঘোরে প্রাণ হারালেন এক প্রৌঢ় দম্পতি। ভয়াবহ এই আগুনে মৃত দুই শিশু-সহ ৫ জন। সোমবার সন্ধের এই ঘটনায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ও বাড়ির পরিকাঠামোগত ত্রুটি নিয়ে একাধিক অভিযোগ উঠছে। 

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ। বোলপুরের বাঁধগোড়ায় একটি পাঁচতলা বহুতলের গ্যারাজে মিটার বক্স থেকে আগুন ছড়ায়। গ্যারাজে একাধিক বাইক রাখা ছিল। আগুনে পুড়ে ছাই হয় একটার পর একটা গাড়ি। সেই আগুনের শিখারই আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। 

আগুন ভয়াবহ আকার নেয় কিছুক্ষণেই। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অগ্নিদগ্ধ হন প্রৌঢ় দম্পতি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোলপুর শহরের একাধিক আবাসনের ভয়াবহ পরিস্থিতি।বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক পুরসভার একাধিক ওয়ার্ডের চারিদিকে একের পর এক গড়ে উঠেছে বহুতল। স্থানীয়দের অভিযোগ, এই নির্মাণগুলির অনেকগুলিই পরিকল্পনাহীন । অনেকক্ষেত্রে গ্যারেজের মধ্যেই রয়েছে গুদাম, তাও আবার দাহ্যে ভরা। কেউ কেউ আবার গ্যারাজ ভাড়া দিয়েছেন খাবারের দোকানকে। সেখানে গ্যাস-স্টোভ জ্বালিয়ে হচ্ছে রান্না। যেন জতুগৃহ।

ভস্মীভূত বহুতলে ঢোকার রাস্তা মাত্র কয়েক ফিটের। আলাদা কয়েক ইমার্জেন্সি এক্সি়ট বলে কিছুই নেই। অভিযোগ, এই এলাকার অনেক আবাসনের কম্প্লিশন সার্টিফিকেট (সিসি) পর্যন্ত নেই নেই। অপরিসর রাস্তায়  দমকলের বড় গাড়ি দূরের কথা, ছোট গাড়িও ঢুকতে পারবে না। আর সেখানেই  পরপর মাথা তুলে দাঁড়িয়ে একের পর এক বহুতল। সেখানে নেই  অগ্নি নির্বাপণের ব্যবস্থা।  

বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, “খবর পেয়ে পুলিশ ও দমকল ১৬ জনকে উদ্ধার করেছে। তাদের জনের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। ফ্ল্যাটটি সিল করা হয়েছে।  

বোলপুরের পুরপ্রধান পর্ণা ঘোষ জানান, 'অত্যন্ত মর্মান্তিক ঘটনা।  কেন এমন ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে  ।' এদিকে পুরসভার পক্ষ থেকে ওই বহুতলের একাধিক পরিবারের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে পাশের একটি হোটেলে। তাদের খাওয়ার ব্যবস্থা করেছে বোলপুর পুরসভা।

শনিবার বোলপুরের স্কুলবাগানে অগ্নিকাণ্ড ঘটেছিল। ঠিক তার দুদিন পরে বোলপুরের বাঁধগোড়াতে বহুতলে অগ্নিকান্ড। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget