এক্সপ্লোর

Birbhum: বীরভূমে চন্দ্রবাদ নাকা চেকিং পোস্টে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

বীরভূমে চন্দ্রবাদ নাকা চেকিং পোস্টে তল্লাশির সময় এক ব্যক্তির থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

বীরভূম, গোপাল চট্টোপাধ্য়ায়: বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা চন্দ্রবাদ নাকা চেকিং পোস্টে সোমবার তল্লাশি করার সময়, এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই ব্যক্তির সঙ্গে বাইকের কোনও কাগজপত্র পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া আরও ৪ টি বাইক উদ্ধার করে কাঁকড়তলা থানা পুলিশ। পুলিশ জানতে পারে পশ্চিম বর্ধমান এলাকার বিভিন্ন ছিনতাই কার্যকলাপের সঙ্গে যুক্ত। অভিযুক্তের নাম আল্লারাখা আক্তার,বাড়ি কাঁকড়তলা থানার হরিহকতলা গ্রামে। এছাড়াও এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হবে।

এদিকে রাজ্যের অন্য প্রান্তে একটি বিক্ষিপ্ত ঘটনায়, স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধৃতের নাম সঞ্জয় ঘোষ।  কাশীপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে।  অভিযোগ, ২০১৮ সালে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি ছিল। স্ত্রীর অভিযোগ, গত ৪ অক্টোবর পারিবারিক অশান্তি চরমে উঠলে, তাঁর স্বামী তাঁকে মারধর করেন। অভিযোগ, মুখে বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা হয়।  ওই মহিলা ১০০ ডায়ালে ফোন করে পুলিশের সাহায্য চান। সেই ফাঁকে পালিয়ে যান স্বামী। কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়।  রবিবার ওই বধূর স্বামীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে  স্বামী অস্বীকার করছেন নিজের স্ত্রী,কোলের সন্তানকে।  স্বামীর এই দায়িত্বজ্ঞানহীনতার  প্রতিবাদ করে নিগ্রহের শিকার হতে হয় ওই  গৃহবধূকে। অভিযোগ, ভাঙড়ের এক আবাসনে ওই গৃহবধূর ওপর ব্যপক অত্যাচার করেন স্বামী।কিল,চড় ঘুষির পাশাপাশি তাঁকে বালিশ চাপা দিয়েও মারার চেষ্টা করেন বলে অভিযোগ।এই ঘটনায় নির্যাতিতা গৃহবধূ পল্লবী ঘোষ কাশীপুর থানায় অভিযোগ করেছেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী সঞ্জয় ঘোষকে গ্রেপ্তার করেছে। সঞ্জয় একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন।

আরও পড়ুন: রাজ্যে ফের এক বছরের জন্য নিষিদ্ধ গুটখা, তামাকজাত পান মশলার উত্‍পাদন, বিক্রি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget