এক্সপ্লোর

Bogtui : তৃণমূলের বৈঠকে গরহাজির বগটুই গ্রামের স্বজনহারারা !

Mamata Banerjee : দিনকয়েক আগে কালীঘাটে বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় আক্ষেপের সুর

ভাস্কর মুখোপাধ্যায়, বগটুই : তৃণমূলের বৈঠকে যোগ দিলেন না বগটুই গ্রামে  স্বজনহারা পরিবারে কেউ। বগটুই গ্রামে দলের সংগঠন মজবুত করতে সেখানকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন রামপুরহাট ১ নং ব্লকের তৃণমূল সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। কিন্তু, স্বজনহারাদের কেউ সেখানে ছিলেন না। রামপুরহাটে দলীয় কার্যালয়ে এই বৈঠক করা হয়। বৈঠকে শেষে গ্রামবাসী জানান, আগামী দিনে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। কারণ, একটা ভুলভ্রান্তি হয়েছে যে বগটুই বিজেপি-তে চলে গেছে। তাই মুখ্যমন্ত্রীকে বলব, আমারা সকলেই তাঁর পাশে আছি।

বীরভূমে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গিয়েছে। ২১ মার্চ ছিল বগটুই হত্য়াকাণ্ডের বর্ষপূর্তি। প্রথমে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন। তারপরই শুরু হয় তাণ্ডব। আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্য়ু হয় ১০ জনের। বেঘোরে প্রাণ যায় মহিলা ও শিশুর। নৃশংস হত্যাকাণ্ডে, প্রায় গোটা পরিবারকে হারিয়েছেন মিহিলাল শেখ। এই ঘটনার পর বগটুইয়ে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণও দেন তিনি। দিনকয়েক আগে কালীঘাটে বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় তাঁর গলায় শোনা যায় আক্ষেপের সুর। সূত্রের খবর তিনি বলেন, 'ওঁদের জন্য কী করিনি, চাকরি দিয়েছি, ক্ষতিপূরণ দিয়েছি। সরকারি প্রকল্পে যুক্ত করেছি, তারপরেও অন্য দলের সঙ্গে চলছে'।  

রামপুরহাটের (Rampurhat) বগটুই হত্যাকাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য এবং যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কোটা থেকে সংসার চালাতে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। 

ভয়ঙ্করতম বগটুই হত্য়াকাণ্ডের প্রথম বর্ষপূর্তিতে স্বজনহারাদের বাধার মুখে পড়তে হয়, রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। স্বজনহারাদের পরিবারের সদস্যদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করতে পারলেও, ঢুকতেই দেওয়া হয়নি শাসকদলের স্থানীয় বিধায়ককে।হাড় হিম করা সেই ঘটনার বর্ষপূর্তিতে, তৃণমূল-বিজেপি-সিপিএমের কর্মসূচি ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল বগটুইয়ে। প্রায় মুখোমুখি দুটি আলাদা শহিদ বেদিও তৈরি করে তৃণমূল ও বিজেপি। বর্ষপূর্তিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিজেপি। তাতে সামিল হন স্বজনহারা পরিবারের সদস্যরাও। অন্যদিকে মহম্মদ সেলিমের নেতৃত্বে বগটুইয়ে মিছিল করে সিপিএম। তাতে যোগ দেয় কংগ্রেস।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget