Birbhum: বীরভূমের কোট গ্রামে বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য!
Birbhum News: খবর পেয়ে ঘটনাস্থলে আসে মল্লারপুর থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে হয়। মাঠের মধ্যে থেকে আনুমানিক ৩০ পিস তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

বীরভূম: বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের (Birbhum) মল্লারপুর থানার কোট গ্রামে। শুক্রবার সকাল নাগাদ কোট গ্রামের চাঁদের মাঠ পুকুর পাড়ে পাশে থরে থরে সাজানো অবস্থায় বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মল্লারপুর থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে হয়। মাঠের মধ্যে থেকে আনুমানিক ৩০ পিস তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত করে দেখছে এই বোমা গুলি কোন ধরনের বোমা। বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য।
গতকাল উত্তর ২৪ পরগনার বসিরহাটে, বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি উদ্ধার ঘিরে ছড়িয়েছিল চাঞ্চল্য। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শশিনা পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ বুধবার অনিলবরণ মল্লিক নামে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে ২টি তাজা বোমা ও একটি হুমকি চিঠি রেখে যায় একদল দুষ্কৃতী। এ নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই অনেক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। ভাঙড়ের ভোটে সন্ত্রাসের জন্য চালতাবেড়িয়ায় তৈরি হচ্ছিল বোমা। চালতাবেড়িয়া বিস্ফোরণকাণ্ডের প্রাথমিক তদন্তে এমনটাই দাবি করেছিল NIA। চালতাবেড়িয়া বিস্ফোরণকাণ্ডে ধৃত ওহিদুল ইসলাম মোল্লাকে ৩০ এপ্রিল পর্যন্ত NIA হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, ভোটের ২ দিন আগেও ভাঙড়ে উদ্ধার হয়েছে বোমা।
সূত্রের খবর, ভোটের জন্যই আগে থেকে ভাঙড়ে চলছিল বোমা তৈরি। ১৮ মার্চ সেই বোমা বাঁধতে গিয়েই ঘটে বিস্ফোরণ! চালতাবেড়িয়া বিস্ফোরণকাণ্ডে এমনটাই দাবি করা হল NIA-সূত্রে। ১৮ মার্চ ভাঙড়ের চালতাবেড়িয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়। পুলিশি তদন্তে উঠে আসে, বোমা বাঁধতে গিয়েই জখম হন তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজি। পরে অ্যাম্বুল্যান্সের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ওহিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক ছিলেন। যিনি এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। এই ঘটনার তদন্তভার যায় NIA-র হাতে। স্থানীয় সূত্রে খবর, ওহিদুল ইসলামকে এলাকায় দেখতে পেয়ে গণধোলাই দেয় কয়েকজন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করে NIA। তাদের সূত্রে দাবি, ভাঙড়ের ভোটের জন্যই চালতাবেড়িয়ায় তৈরি হচ্ছিল বোমা।
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬





















