Birbhum News: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বীরভূমে, ধৃতকে আজই আদালতে পেশ
Birbhum Fire Arms Rescue: পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার বীরভূমে। এবার সদাইপুর।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote)আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিরাম নেই। এবারেরও ফোকাসে সেই বীরভূম। বীরভূমের সদাইপুরে (Birbhum) একজনকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজই আদালতে (Court) পেশ করা হবে।
গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার গভীর রাতে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শেলারপুর গ্রামের বাসিন্দা শেখ আনসারকে আগেয়াস্ত্র-সহ গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ (Police)। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,আনসারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বন্দুক ও কার্তুজ। গাড়ি ব্যবসায়ী শেখ আনসার কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তাকে আজ দুবরাজপুরে আদালত তোলা হবে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমাবাজি, বোমা উদ্ধার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রায় দিনই প্রকাশ্যে আসছে। গতমাসের শেষে মুর্শিদাবাদে সাগরদীঘির থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের (NH 34) উপর মোড় গ্রামে নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ। ধৃত তাবারুক সেখ লালগোলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। সাগরদীঘি থানার পুলিশ নাকা চেকিংয়ের সময় মোড়গ্রাম থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
পাশাপাশি, মালদার মানিকচকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১। মানিকচকের এনায়েতপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র, অনুমান পুলিশের। চক্রের বাকি পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি গত ১৯ অক্টোবর পূর্ব বর্ধমানে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে কলকাতাতেও। খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ নিউ আলিপুরের বাসিন্দা, অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আমর্হার্স্ট স্ট্রিট থানা এলাকার এপিসি রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ।
আরও পড়ুন, বড়দিনের আগে ফের বাড়ল কোভিড সংক্রমণ, কোথায় দাঁড়িয়ে রাজ্য ?
শুধু আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে।পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ নিউ আলিপুরের বাসিন্দা, অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আমর্হার্স্ট স্ট্রিট থানা এলাকার এপিসি রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ।
Before You Go
Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda





















