এক্সপ্লোর

Birbhum News: ধৃত শিক্ষকের বাড়িতে 'ছুরি-কাঁচি' ! রামপুরহাটকাণ্ডে সরিয়ে দেওয়া হল মহিলা তদন্তকারী অফিসারকে

Rampurhat Student Murder case : 'মাস্টারের চরিত্র খুব খারাপ ছিল..', রামপুরহাটকাণ্ডে সরিয়ে দেওয়া হল মহিলা তদন্তকারী অফিসারকে

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : রামপুরহাটে ছাত্রীর টুকরো দেহ উদ্ধারকাণ্ডে রোমহর্ষক তথ্য। ধৃত ভৌতবিজ্ঞান শিক্ষকের বাড়িতে মিলল সার্জিক্যাল ছুরি, কাঁচি, গ্লাভস- পুলিশ সূত্রে খবর। দেহ টুকরো করতে ব্যবহার করা হয় এইসব ছুরি-কাঁচি? তদন্তে পুলিশ। একের এক প্রশ্নের মুখে সরিয়ে দেওয়া হল আইকেও।

আরও পড়ুন, সামনেই মহালয়া, প্রচুর মানুষ গঙ্গায় তর্পণ করবেন, 'ঘিলু খেকো অ্যামিবা'য় আক্রান্ত হতে পারেন ? কী জানালেন চিকিৎসক

রামপুরহাটে ছাত্রীর টুকরো টুকরো দেহ উদ্ধারকাণ্ডে চাঞ্চল্যকর মোড়!পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ধৃত শিক্ষকের বাড়িতে মিলেছে । সার্জিক্যাল ছুরি, কাঁচি, গ্লাভস, ব্যান্ডেজ, তুলো ঝাড়খন্ড সীমানায় রামপুরহাঠের তুমবনি গ্রামের এই বাড়িতে একা ভাড়া থাকতেন ধৃত ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ পাল। বাড়ির চারপাশে ঝোপঝাড়। পুলিশ সূত্রে খবর, এই ভাড়া বাড়িতেই মিলেছে, সার্জিক্যাল ছুরি, কাঁচি, গ্লাভস সহ অন্যান্য জিনিস। তদন্তকারীদের প্রশ্ন, এসব দিয়েই কি ছাত্রীর দেহ টুকরো টুকরো করা হয়েছিল? ছাত্রীকে কি এই বাড়িতেই খুন করা হয়? না কি অন্য কোথাও খুনের পর ব্যবহৃত ছুরি-কাঁচি-গ্লাভস লুকিয়ে রাখা হয় এই বাড়িতে? ধৃত শিক্ষকের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে।রামপুরহাটে শিক্ষকতা করতেন বলে থাকতেন এই ভাড়াবাড়িতে।
 
 ২৮ অগাস্ট বাড়ি থেকে রামপুরহাটে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় এক সপ্তম শ্রেণির ছাত্রী। ২০ দিন ধরে নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার রাতে উদ্ধার হয় তার দেহাংশ।রামপুরহাটে কালিডাঙা জঙ্গলের পাশে কালভার্টের নীচে বস্তাবন্দি অবস্থায় মেলে ১৩ বছরের ওই নাবালিকার দেহের টুকরো। নিহত ছাত্রীর কোমরের নীচের অংশ এখনও মেলেনি। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। 
 
অভিভাবক তারা মার্ডি বলেন, মাস্টারের চরিত্র খুব খারাপ ছিল। মাস্টারকে আমরা একবার ওয়ার্নিং দিয়েছিলাম। এক-দু'জন ছেলেমেয়েকে এ ধরনের কথাবার্তা বলেছিল। মাস্টারকে আমরা ধরেছিলাম, ২-৩ থাপ্পড় মেরেছিলাম। তাও শুধরায়নি। প্রধান শিক্ষক কোনও স্টেপ নেয়নি। প্রধান শিক্ষক এর মধ্যে ছেলেগুলোকে TC দেওয়ার ভয় দেখিয়ে দিয়েছিল। তদন্তকারীদের অনুমান, একেবারে পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ হেফাজতে লাগাতার জেরা করা হচ্ছে ধৃতকে।খুনের উদ্দেশ্য় পরিষ্কার নয়। যেদিন ছাত্রী নিখোঁজ হয়, তার ২ দিনের মধ্যেই তাকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনার প্রতিবাদে রামপুরহাট - ঝাড়খণ্ড রাস্তায় এখনও অবরোধ চলছে।শনিবার এলাকায় যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। 
 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget