এক্সপ্লোর

Birbhum News: ‘৩৪ বছরে কন্যাশ্রী, রূপশ্রী করতে পেরেছিলেন ?' সিপিএমকে হুমকি তৃণমূল নেতার

TMC Birbhum Controversy: ‘৩৪ বছরে কন্যাশ্রী, রূপশ্রী করতে পেরেছিলেন ?' , সিপিএমকে হুমকি দিতেই, ‘অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তৃণমূলের অবস্থা ভালো নয়,’ তৃণমূলের পাল্টা কটাক্ষ সিপিএমের ।

বীরভূম: রাজ্যের পঞ্চায়েত ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক নেতাদের পরস্পরের তোপ দাগাদাগি। ‘৩৪ বছরে কন্যাশ্রী, রূপশ্রী করতে পেরেছিলেন ? ' বীরভূমে সিপিএমকে প্রশ্ন ছুঁড়ে হুমকি তৃণমূল নেতার (TMC Leader)। যদিও পাল্টা নিশানা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম।

‘৩৪ বছরে কন্যাশ্রী, রূপশ্রী করতে পেরেছিলেন ? এরপরও যদি খুসখুস করেন তাহলে অঞ্চলের লোক নিয়ে দোকান চাড়িয়ে দেবো। বাপের বেটা হলে সিপিএমের পতাকা টাঙিয়ে দেখাও। এমনটাই বীরভূমে সিপিএমকে হুমকি তৃণমূল নেতার। হুমকি সিউড়ি-২ ব্লকের দমদমা পঞ্চায়েতের প্রধানের।অপরদিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম পাল্টা কটাক্ষ করে বলেন, ‘অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তৃণমূলের অবস্থা ভালো নয়।’ পাশাপাশি, বিজেপির জেলা সভাপতি দীপক দাস আক্রমণ করে বলেন,‘তৃণমূল নেতার বিরুদ্ধেই দুর্নীতির বহু অভিযোগ রয়েছে।’

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে শাসকদলের একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রীদের নাম জড়ালেও, তৃণমূলের সমাবেশে বামেদের তোপ দাগতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, 'আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে ? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ? আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে  পসা নিয়েছো , আর চাকরি দিয়েছো।  তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।'

  মুখ্যমন্ত্রী আরও বলেন, স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।' তিনি আরও বলেন, আমাদের সরকারে ১৭৬ টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, বই বিনে পয়সায় দেওয়া হচ্ছে। কন্যাশ্রী ৮০ লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল ১ কোটি ৭ লক্ষ,  শিক্ষাশ্রী ১ কোটি ৫ লক্ষ এবং এছাড়াও বারো ক্লাসে বিনাপয়সা ট্যাব দেওয়া হয়,  এগুলি মনে রাখবেন, বলেন মমতা।

আরও পড়ুন, 'ছোটবেলায় আমি তিনটে বছর গান শিখেছিলাম', স্মৃতির শহরে মমতা

মমতা আরও বলেন, ' সিপিএম চলে গেলেও যে, অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পানতো আলমারিতে, একটা কাগজও পাবেন না। আমাদের আমলে কাগজ আছে। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন।' এরপরেই মুখ্যন্ত্রী হাত মুঠো করে অগ্নিশর্মা হয়ে বলেন,' ওদের আমলে একটাও কাগজ নেই। আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পায়নি।'

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget