এক্সপ্লোর

Rampurhat Fire: রামপুরহাট থানার সাসপেন্ড হওয়া আইসিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

এদিনই রামপুরহাটকাণ্ডে সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিককে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেদিন রাতে কী ঘটেছিল?

রামপুরহাট: কুমারড্ডায় শেকলাল শেখের বাড়িতে মিহিলালকে নিয়ে যাচ্ছে সিবিআই। রামপুরহাট হত্যাকাণ্ডে গতকালই মৃত্যু হয় শেকলালের স্ত্রী নাজিমার। সূত্রের খবর, গত সোমবার রাতে ঠিক কী হয়েছিল? জানতে চায় সিবিআই। পাশাপাশি রামপুরহাট থানার সাসপেন্ড হওয়া আইসিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলেন, জানতে চাইল সিবিআই। এদিকে ঘটনার রাতে রামপুরহাট থানার সিসি ফুটেজ সংগ্রহ করল সিবিআই। 

সাসপেন্ড হওয়া আইসিকে জিজ্ঞাসাবাদ: এদিনই রামপুরহাটকাণ্ডে সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিককে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেদিন রাতে কী ঘটেছিল? আইসি কটা নাগাদ খবর পেয়েছিলেন? ঘটনার কথা জানার পর কী কী ব্যবস্থা নিয়েছিলেন, সে সব নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে বলে খবর সিবিআই সূত্রে।

ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ: ইতিমধ্যে রামপুরহাট থানার ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সূত্রের খবর, ঘটনার রাতে থানার আধিকারিকদের গতিবিধি জানার পাশাপাশি থানায় বাইরের কেউ এসেছিলেন কি না, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আজ ফের রামপুরহাটকাণ্ডে মৃতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড করা হয়।

২১ মার্চের রাতে, বগটুই গ্রামে যখন একের পর এক বাড় দাউদাউ করে জ্বলছিল। তখন বীরভূমের উচ্চপদস্থ পুলিশকর্তারা গেস্ট হাউসে বৈঠক করছিলেন। রামপুরহাটের তৎকালীন SDPO’ও সেই বৈঠকে যোগ দেন। সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO সায়ন আহমেদ তাঁদের এই তথ্য দিয়েছেন। রামপুরহাটকাণ্ডের তদন্তভার নেওয়ার পর, মঙ্গলবার তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই। 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, রামপুরহাটের তৎকালীন SDPO দাবি করেছেন, ২১ মার্চ রাতে বাংলোয় ফিরে, তিনি বিস্ফোরণের শব্দ পান। বগটুই মোড়ে পৌঁছে দেখেন, সেখানে ভাদু শেখ খুন হয়ে গেছেন। এর পর সাড়ে ন’টা নাগাদ খবর আসে, বগটুই গ্রামে বাড়িতে আগুন ধরানো হয়েছে। 

সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO সায়ন আহমেদ তাঁদের কাছে দাবি করেছেন, এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তাঁকে গ্রাম থেকে বগটুই মোড়ের দিকে ডাকেন। ভাদু শেখের খুনের জায়গার আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে বলা হয়। 

সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO দাবি করেছেন, রাত বারোটা নাগাদ জেলার আরেক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সেখানে আসেন। তিনি সবাইকে নিয়ে একটা সরকারি গেস্ট হাউসে যান। গভীর রাত অবধি সেখানে তাঁদের বৈঠক চলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget