এক্সপ্লোর

Birbhum Accident: তারাপীঠে শ্মশান থেকে ফেরার সময় ট্রাক্টর উলটে মৃত ১

Birbhum Accident: আজ দুপুরে  মল্লারপুরে কাহার পাড়ায় এক বৃদ্ধার মৃত্যু হয় তারা সৎ কার করার জন্য তারাপীঠ নিয়ে যায় এলাকার মানুষ। সৎকার করে বাড়ি ফেরার পথে আটলা মোরে ট্রাক্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:  তারাপীঠ শ্মশান থেকে মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার সময় ট্রাক্টর উলটে জখম হয় ২০ জন। মৃত্যু হয় ১ জনের। মৃতের নাম কালু কাহার (২৫)। জখম ব্যাক্তিদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে  মল্লারপুরে কাহার পাড়ায় এক বৃদ্ধার মৃত্যু হয় তারা সৎকার করার জন্য তারাপীঠ নিয়ে যায় এলাকার মানুষ। সৎকার করে বাড়ি ফেরার পথে আটলা মোড়ে ট্রাক্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এলাকার মানুষ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গতকালই মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা হয়েছিল। উত্তর ২৪ পরগনার অশোকনগর রোড ও গুমা স্টেশনের মধ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোর ও এক তরুণের।  গতকাল সন্ধে ৬টা ৪৩ নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে দাবি, দুজনেই ট্রেন লাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিল। গেমে দুই জনেই এতটাই বুঁদ ছিল যে,   ডাউন ঠাকুরনগর লোকালের চালক বারবার হর্ন দিলেও তারা শুনতে পায়নি। মৃতদের একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।  এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সচেনতামূলক প্রচার ধারাবাহিকভাবে প্রচার চললেও হুঁশ ফিরছে না। বারেবারেই এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা সামনে এসেছে। গত অগাস্ট মাসেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছিল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কনাগছ গ্রাম। ট্রেনে কাটা পড়ে একই সঙ্গে চার যুবকের মৃত্যু হয়েছিল।  ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কনাগছ গ্রামের চার যুবক রাহুল সিংহ,সৌরভ সিংহ, প্রশান্ত সিংহ এবং রাহুল সিংহ প্রত্যেকেই চোপড়া এলাকা মোটর গ্যারাজের কর্মী ছিলেন।রাখিবন্ধন উৎসবের কারনে বোনের কাছে রাখী পড়তে চারজনই বাড়িতে এসেছিলেন। রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটবে কেউ স্বপ্নেও ভাবেনি। সন্ধের পর এলাকার চার বন্ধু বাড়ি কাছে রেল লাইনের ধারে গিয়েছিল। ঘটনার পর কেউ কেউ জানিয়েছিলেন যে, মোবাইলে গেম খেলছিলেন তাঁরা। আবার কেউ বলেছিলেন, মোবাইলে গান শুনছিলেন তাঁরা। এই মোবাইলই তাদের জীবনকে শেষ করে দেবে এটা ভাবেনি রাহুল, প্রশান্ত, সৌরভরা। আচমকা পর পর দুটি ট্র্যকে চলে আসে দুটি আপ, ডাউন ট্রেন। আপ ট্রেন থেকে কোনওভাবে রক্ষা পেলেও এনজেপি-র দিক থেকে আসা আগরতলা দেওঘর ডাউন ট্রেনে পিষে দিয়ে যায় চার যুবককে। তিন মাইলের কাছে ট্রেনের চালক বিষয়টি বুঝতে পারেন। ট্রেনটি দাঁড় করিয়ে ট্রেনের চালক রেল দফতরের আধিকারিকদের বিষয়টি জানান।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget