এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর

Anubrata Mondal News: জেলা আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। 

বীরভূম: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর। অনুব্রত মণ্ডলকে আগাম জামিন দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইটভাটায় গন্ডগোল, লুঠ ও অশান্তির অভিযোগে দায়ের হয় মামলা। জেলা আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)।

এর আগে গত ৩০ মে এই মামলায় শান্তিনিকেতন থানায় অনুব্রত মণ্ডলের নামে FIR দায়ের করা হয়েছিল।  শুভেন্দু বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তি শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। এফআইআর দায়ের হয় অনুব্রত-সহ ১৩ জনের বিরুদ্ধে। এদিন আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যেহেতু ঘটনাটি ২০২১ সালের, আর FIR হয়েছিল ২০১৬ সালে, তাই এই মামলার তদন্ত চলবে, কিন্তু তার জন্য অনুব্রতকে হেফাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই বলেই মনে করছেন বিচারপতি।

 উল্লেখ্য, বীরভূমের তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্নেহধন্য ছিলেন। কিন্তু রাজ্য়ে পালাবদলের পরই অনেক কিছুই বদলে গিয়েছে গত কয়েক মাসে। মমতা শিবির ছেড়েছেন অনুব্রত। যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূল শিবিরে। এমনকী প্রকাশ্যে জেলে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও দায়ী করেছিলেন। গত ২১ জলাই ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন অনুব্রত মণ্ডলও। সেখান থেকে তিনি তাঁর বক্তব্য রাখলেন। বললেন শহিদ পরিবারের জন্যই আজ তৃণমূল এত বড় হয়েছে। ঋতব্রত শিবিরের বীরভূম তৃণমূলের জেলা সভাপতি কেষ্ট মণ্ডল বললেন, 'শহিদ দিবসে আমরা প্রথম থেকে ছিলাম। এখনও আছি। অরূপ রায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। রাজ্যের প্রেসিডেন্ট বিপ্লব বাবুও আছেন। ঋতব্রত আছেন। সবাই এখানে আছেন। আমি প্রথমেই প্রণাম জানাই শহিদ পরিবারকে। শহিদ পরিবার না থাকলে, তৃণমূলের এত বাড়বাড়ন্ত হত না। এর জন্যই শহিদ পরিবার মেন।' সেই মঞ্চেই অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়েছিল যে তৃণমূল কেমন? তৃণমূল আসলে কী? সে সবই বললেন অনুব্রত মণ্ডল। তিনি বললেন, 'তৃণমূল মচকায় তবু ভাঙবে না। তৃণমূকে ভাঙা যায় না। তৃণমূলকে ভয় দেখানো যায় না। তৃণমূল ভয় পায় না। আজকের দিনে শপথ নিয়ে বলতে হবে, যাঁরা সামান্য চুড়ুম বুড়ুম করছেন, করবেন না। দলটা হল তৃণমূল। মানুষের পাশে থাকে, খেটে খাওয়া মানুষের পাশে থাকে, গরীব মানুষের পাশে থাকে, দিনমজুরের পাশে থাকে, কৃষকের পাশে থাকে, বেকার ছেলে মেয়েদের পাশে থাকে। এর নাম হল তৃণমূল।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget