এক্সপ্লোর

Birbhum News: পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে নানা প্রান্ত থেকে উদ্ধার বোমা-পাইপগান, ধৃত ২

Bombs And Firearms Recovery:পঞ্চায়েত ভোটের আগে কি ফের বারুদের স্তূপে বীরভূম? একই দিনে পর পর যে ভাবে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল, তার পর এই প্রশ্নই নতুন করে ঘোরাফেরা করছে।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে কি ফের বারুদের স্তূপে বীরভূম (Birbhum)? একই দিনে পর পর যে ভাবে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল, তার পর এই প্রশ্নই নতুন করে ঘোরাফেরা করছে। রামপুরহাট (Rampurhat), কাঁকড়াতলা থানার বড়রা গ্রাম, লোকপুর থানার বারাবন জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বোমা, দেশি পাইপ গান, কার্তুজ। 

কী ঘটল?
এদিন রামপুরহাটের নারায়ণপুর গ্রামের মাঠ থেকে দু'ড্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, ঝোপের মধ্যে দু'টি প্লাস্টিকের ড্রামে বোমাগুলি রাখা ছিল। বৃহস্পতিবার  সকালে পুলিশ খবর পেয়ে ড্রাম দু'টি উদ্ধার করে। পুলিশ বোমা ভর্তি ড্রাম দুটি ঘিরে রেখেছে। বম্ব স্কোয়াডকে সত্বর খবর দেওয়া হয়। দু'টি ড্রামে আনুমানিক ৩০টি তাজা বোমা রয়েছে। একই দিনে আবার লোকপুর থানার বারাবন জঙ্গলে ২২টি বোমা উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালালে এই বোমাগুলি উদ্ধার হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যত্র, কাঁকড়তলা থানার ঝাড়খণ্ড লাগোয়া বড়রা গ্রামের কাছে বৃহস্পতিবার ভোর রাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের থেকে একটি দেশি পাইপ গান-সহ ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সূত্রের খবর, বড়রা গ্রামের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য আসা এই দুই দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে কাঁকড়তলা থানার পুলিশ। ধৃত দুই যুবকের নাম শেখ রাজা (২২)  এবং  শেখ আলাউদ্দিন ওরফে শেখ লাদেন (২২)। বাড়ি ঝাড়খণ্ডের ঘোড়ামারায়। দ্বিতীয় জনের বাড়ি কাঁকড়তলা। অভিযুক্তদের আজই দুবরাজপুর আদালতে তোলার কথা। 

মার্চেও এক ঘটনা...
মাসদুয়েক আগেও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল বীরভূমে। সে বার মারগ্রাম থানা এলাকার বীরভূম-মুর্শিদাবাদ জেলার সীমান্তে এই ঘটনা প্রকাশ্যে আসে। এত পরিমাণ অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ? তদন্ত শুরু করে পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় হনহনিয়ে বোম স্কোয়াডের ভারী বুটের দৃশ্য সামনে এসেছে সংবাদমাধ্য়মে। সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাদেরও। এমন কি অতীতে রাজনৈতিক নেতার বাড়িতেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।  মার্চের ঘটনার আগে পাড়ুই থানার ভেড়ামারি গ্রাম থেকে তিনটি প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পাড়ুই থানার পুলিশ। বোমা যেখান থেকে উদ্ধার করা হয়, সেই এলাকা প্রথমে ঘিরে রেখেছিল পুলিশ ।

আরও পড়ুন:জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget