এক্সপ্লোর

Durga Puja 2021 :  বীরভূমে কীর্ণাহারের রায় চৌধুরী বাড়ির দুর্গাপুজোর জৌলুস আজও অমলিন

নানা কাহিনি জুড়ে আছে এই পরিবারের পুজো ঘিরে। শতকের পর শতক ধরে ঐতিহ্য মেনে এই পরিবারে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা।

 গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম :  বীরভূমে কীর্ণাহারের রায় চৌধুরী বাড়ির দুর্গাপুজোর ইতিহাস প্রায় ৩০০ বছর পেরিয়েছে । নানা কাহিনি জুড়ে আছে এই পরিবারের পুজো ঘিরে। শতকের পর শতক ধরে ঐতিহ্য মেনে এই পরিবারে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। সময়ের স্রোতে মলিন হয়নি পুজোর জৌলুস। 

 দুর্গোৎসব মানেই  কীর্ণাহারের রায় চৌধুরী পরিবারে আনন্দের বন্যা। এই ঐতিহ্যে  কখনও ভাটা পড়েনি। শুধু এবার ভাবাচ্ছে,  প্রাকৃতিক দুর্যোগ ! ইতিমধ্যেই দেবীর আবাহন হয়েছে এই পরিবারে।  শুরু হয়ে গেল কীর্ণাহারে রায় চৌধুরী বাড়ির দুর্গাপুজো। তবে এখানে কোনও মূর্তির পুজো হয় না। তবে সপ্তমীর দিন থেকে দুর্গা লক্ষ্মী ও সরস্বতীর ছবি পট চিত্রে তুলে ধরে পুজো করা হয়। 
 বোধনের দিন সকালে ঠাকুর বাড়ির কিছু দূরে পুকুর ঘাট থেকে  শোভাযাত্রা করে ঘট জলে ভরে আনা হয়। বরণের পর  শুরু হয় দুর্গা পুজো। রায় চৌধুরী বাড়ির সদস্য কাশীনাথ রায়চৌধুরী জানান, পুজোর নিয়ম এভাবেই প্রাচীনকাল থেকে চলে আসছে। আছে সন্ধিপুজো ও অন্নভোগ দেওয়ার রীতি। তবে বোধনের দিন  থেকে প্রতিদিন মোট পাঁচটি বলি হত এখানে। এই প্রথা আগে চালু থাকলেও এখন তা বন্ধ হয়ে গেছে। তবে মহাষ্টমীতে বলিদান প্রথা চালু রয়েছে এখানে। মহাষ্টমীতে রায়চৌধুরী বাড়ির বলিদানের পর কীর্ণাহারে বেশকিছু পুজোর বলিদান হওয়ার প্রথা এখনও চালু রয়েছে। 

 বোধনের দিন প্রথম ঘটে জল ভরা হয়।  সপ্তমীতে আরও একটি ঘটে জল ভরা হয়। বোধনের দিন থেকে কীর্ণাহারে রায়চৌধুরী বাড়ির পুজোতে পরিবারের সদস্যদের আসা যাওয়া শুরু হয়ে যায়।  এখানে মূর্তি পুজো না হলেও  পুজোর আচার অনুষ্ঠানে কোনও ঘাটতি থাকেনা।

অন্যদিকে , বিভিন্ন বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম হল বীরভূমের সিউড়ির বসাক বাড়ির দুর্গাপুজো। এই বছর ৬২ তম বর্ষে পদার্পণ করছে এই বাড়ির পুজো। ১৩৬৬ বঙ্গাব্দে বীরভূমের সিউড়িতে স্বর্গীয় যামিনী কান্ত বসাকের হাত ধরে শুরু হয় এই পুজো। তার আগে বাংলাদেশের ঢাকার ধামড়াই গ্রামে প্রথম শুরু হয়েছিল এই পুজো। তবে ১৩৬৬ বঙ্গাব্দে বাংলাদেশ থেকে সিউড়িতে এসে ঘট স্থাপনের মাধ্যমে শুরু হয় এখানের দুর্গাপুজো। প্রথম থেকেই এই বাড়িতে মাটির দুর্গা মূর্তি গড়ে পুজো করা হত। কিন্তু কালের নিয়মে একে একে কমেছে লোকবল। ফলে পরিবর্তন এসেছে চিরাচরিত কিছু প্রথায়। লোকবল কমে যাওয়ায় গত ২০১৭ সালে বসাক বাড়িতে স্থাপন করা হয় অষ্টধাতুর দুর্গা মূর্তি। সেই থেকে ওই মুর্তিকেই পুজো করা হয়।

আরও পড়ুন : 

সর্বজনীন দুর্গাপুজোয় পুরোহিতের ভূমিকায় নন্দিনী ভৌমিক, কতটা কঠিন সেই পথ ? সমাজ কি বদলেছে ?

বর্তমানে বসাক বাড়ির পুজোর দায়িত্বে আছেন প্রয়াত যামিনী কান্ত বসাকের পৌপুত্র মলয় কান্ত বসাক ও তাঁর স্ত্রী মৌমিতা বসাক এবং বোন মন্দিরা গঙ্গোপাধ্যায়। তবে এই বাড়ির পুজোর জৌলুস এখনও অক্ষুণ্ণ রয়েছে। প্রত্যেকবছর বেশ জাঁকজমকের সঙ্গে পারিবারিক রীতি মেনেই পুজো করা হয়। বিভিন্ন জায়গা থেকে এসে দর্শনার্থীরা ভিড় করেন এই বাড়ির পুজোয়। যদিও গত দুই বছর ধরে চলা করোনা আবহে জাঁকজমকে খানিক ভাটা পড়েছে নিশ্চয়ই।

পঞ্চমীর দিন থেকেই শুরু হয়ে যায় নানা বিধি মেনে পুজো। যেহেতু এই বাড়িতে মা মনসাও বিরাজ করেন তাই পঞ্চমীর দিনেই মা মনসার ঘট স্থাপন করা হয়। সিউড়ির বসাক বাড়িতে দেবী দুর্গা বৈষ্ণবী মা হিসেবে পূজিত হন। ফলে পুজোর কয়েকদিন গোটা পরিবারে চলে নিরামিষ খাওয়া দাওয়া। মহাষষ্ঠীতে বোধনের ঘট বসানো হয়। ওইদিন মাকে নিজেদের বাড়িতে তৈরি নাড়ু,মুড়কি, বাতাসা ভোগ দেওয়া হয়। মহাসপ্তমীতে লুচি, পায়েসের ভোগ নিবেদন করা হয়। যেহেতু এখানে মা মনসা বিরাজ করেন তাই পঞ্চমী থেকে অষ্টমী প্রতিদিনই দুধ কলাও নিবেদন করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget