এক্সপ্লোর

Durga Puja 2021: নেই ঘরের ছেলে, অনাড়ম্বরেই মিরিটির মুখোপাধ্যায় বাড়িতে জাঁকজমকহীন দেবীর বোধন

গত বছর ৩১ অগাস্ট, সবাইকে ছেড়ে চলে গিয়েছেন এই বাড়ির ছেলে। প্রণব মুখোপাধ্যায়।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: দু'বছর হয়ে গেল। প্রণবহীন মিরিটির মুখার্জীবাড়ির দুর্গাপুজো। প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে এবারও হচ্ছে উমা বন্দনা। কিন্তু, তার সঙ্গে প্রতিটি মুহূর্তে মিশে রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের অনুপস্থিতি। বীরভূমের মিরিটির এই বাড়িটায় এবারও এসেছে উমা। ঢাকের বাদ্যিতে ভরে উঠেছে মণ্ডপ। নিময় মেনে হচ্ছে পুজোপাঠ।

কিন্তু বাড়ির সেই মানুষটাই নেই। গত বছর ৩১ অগাস্ট, সবাইকে ছেড়ে চলে গিয়েছেন এই বাড়ির ছেলে। প্রণব মুখোপাধ্যায়। দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। ১৮৯৬ সালে, প্রণব মুখোপাধ্যায়ের ঠাকুরদার হাত ধরে মুখার্জী ভবনে দুর্গাপুজো শুরু হয়। তাঁর রাজনৈতিক জীবন ডালপালা মেলেছে দিল্লিতে, কিন্তু, শিকড় ছিল এখানেই। 

শিখরে পৌঁছেও সেই শিকড় কখনও ভোলেননি তিনি। তাই যত উচ্চপদেই থাকুন না কেন, গ্রামের বাড়ির দুর্গাপুজোয় তাঁর আসা ছিল মাস্ট। গ্রামের বাড়ির দুর্গামণ্ডপ গমগম করে উঠত প্রণব মুখোপাধ্যায়ের চণ্ডীপাঠে। নিজে নদীতে ঘট ভরতে যেতেন। 

২০১২ তে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর, সবার মনেই একটা সংশয় দেখা দিয়েছিল, আর হয়ত বাড়ির পুজো করতে দিল্লি থেকে উড়ে আসবেন না তিনি। কিন্তু তা হতে দেননি তৎকালীন রাষ্ট্রপতি! সবকিছুই রয়েছে আগের মতো। শুধু নেই সেই মানুষটা। 

প্রণব বাবুর অবর্তমানে চণ্ডীপাঠ হবে না  পরিবারের সদস্যদের পক্ষ থেকে। তবে চণ্ডীপাঠ করবেন পুরোহিত মশাই। পাঁচ দশকের রাজনৈতিক জীবন। দেশের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন। ৫ বছর কাটিয়েছেন রাইসিনা হিলসে। দেশ তাঁকে চেনে অনেক পরিচয়ে। কিন্তু মিরিটি-বাসীর কাছে প্রণব মুখোপাধ্যায় পরিচয় অন্য। এখনও উত্সবের দিনগুলোয় তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারেন না গ্রামবাসীরা। 

আরও পড়ুন: Durga Puja 2021: ফরিদপুর থেকে গড়িয়া,৭০ বছরের পরম্পরা বহন করছে চক্রবর্তী বাড়ির দুর্গাপুজোর

আরও পড়ুন: Durga Puja 2021 : আজ মহাষষ্ঠী, দেবীর বোধন

আরও পড়ুন: Durga puja 2021: নবপত্রিকা স্নানে সূচনা মহাসপ্তমীর, আজকের দিনের গুরুত্ব কতটা?

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget