এক্সপ্লোর

Bolpur News: বিল্ডিং প্ল্যান পাস করাতে অনুদান, বোলপুর পুরসভার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

Bolpur: গোটা চক্রের মাথা অনুব্রত মণ্ডল, অভিযোগ মামলাকারীর।

বোলপুর: বিল্ডিং প্ল্যান পাস করাতে গেলে লাগে অনুদান। বোলপুর পুরসভার বিরুদ্ধে এই অভিযোগে হাইকোর্টে দায়ের হয় মামলা। গোটা চক্রের মাথা অনুব্রত মণ্ডল, অভিযোগ মামলাকারীর। বোলপুর পুরসভার চেয়ারপার্সন ও তাঁর স্বামীর বিরুদ্ধেও অভিযোগ। মামলাকারীর অভিযোগ, পুরসভার বিল ছাপিয়ে টাকা নেওয়া হত। কাটমানি না পেলে বিল্ডিং প্ল্যান পাস করানো হত না। অভিযোগ মামলাকারীর। সব হিসাব পুরসভার খাতায় আছে, বেআইনিভাবে কিছু নেওয়া হয়নি, গোটা প্রক্রিয়া অনলাইনে হয়, দাবি বোলপুর পুরসভার। অনুদান নেওয়া বেআইনি নয়, পুরসভা অনুদান নিয়ে থাকে, এর সংস্থান থাকে বাজেটে। এতে বেআইনি কী আছে? প্রশ্ন রাজ্যের। 

অন্যদিকে সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতা ও এলাকা বাসীদের একাংশ। সোমবার সন্ধেতে শাসক দলের নেতা কর্মীরা বিক্ষোভ দেখায় বীরভূমের মুরারই থানার রাজগ্রাম ডি সি আর ক্যাম্পে।

অভিযোগ, রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল থেকে যে সব গাড়িতে পাথর আসে সেখান থেকে রয়্যালটি বাবদ কুপনের মাধ্যমে টাকা নেন ভূমি দফতরের কর্মীরা। তার জন্য রাজগ্রামে একটি ক্যাম্পও রয়েছে বলে অভিযোগ করা হয়। 

অভিযোগ, পাথরের ওজনের উপর সরকারি নির্ধারিত মূল্যে চেয়ে কম  মাল দেখিয়ে বেআইনিভাবে বেশি টাকা নিয়ে পাথর ভর্তি লরি পাশ করানো হচ্ছে। বিশেষ করে  সন্ধে নামলেই ভূমি দফতরের সরকারি কর্মীদের দুর্নীতি বেড়ে যায় বলে অভিযোগ। কম রয়্যালটির জন্য দিনের বেলা পাথরের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। এর ফলে সার দিয়ে দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে।

এর জেরে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সন্ধে নামতেই এক এক করে পাথরে গাড়ি বেশি পাথর নিয়ে সরকারি মূল্যে কম পাথর দেখিয়ে তার রয়্যালটির সঙ্গে কিছু বাড়তি টাকা দিয়ে বেড়িয়ে যায়। অভিযোগ সেই বাড়তি টাকা ঢুকছে সরকারি কর্মীদের পকেটে। বিষয়টি নজরে আসতেই পাথর অ্যাসোসিয়েশন ও স্থানীয়দের একাংশ সেই সরকারি ডিসিআর ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখায়।

সেখানে নেতৃত্ব দেয় বীরভূম জেলা পরিষদের কর্মধ্যাক্ষ আসগার আলী। তাঁর অভিযোগ, 'ক্যাম্পের দায়িত্ব নেওয়ার জন্য আমরা ১৫ লক্ষ টাকা দিতে চাইলেও আমাদের দেওয়া হয়নি। কিন্তু সরকারি কর্মচারীরা প্রতিদিন চার লক্ষ টাকা দিয়ে বাকি টাকা চুরি করছে'। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ক্যাম্পে থাকা  ভূমি দফতরের কর্মীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget