এক্সপ্লোর

Tarapith : আজ কৌশিকী অমাবস্যা, এই তিথিতেই সিদ্ধিলাভ করেন সাধক ব্যামাক্ষ্যাপা, তারাপীঠে ভক্ত সমাগম

Kaushiki Amavasya 2022 : সকালে মঙ্গলারতি দিয়ে দিনের শুরু। এরপর দিনভর বিশেষ পুজোপাঠ।

বীরভূম : কৌশিকী অমাবস্যায় বহু বছর পর তারপীঠ মন্দিরে ভক্ত সমাগম। করোনা কাঁটা কাটিয়ে মায়ের পায়ে পুজো জিতে অগণিত ভক্ত জড়ো হয়েছেন শক্তিপীঠে।  কৌশিকী অমাবস্যায় মা তারার বিশেষ পুজো অনুষ্ঠিত হয় । রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়। ৫১ সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালী তলাতেও বিশেষ হোম-যজ্ঞের আয়োজন করা হয়।

অগণিত ভক্তের ভিড় 
বিশেষ দিনটিতে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত।মহাশ্মশানে সামিল হন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা।  কোভিডকালে পরপর  দুই বছর  কৌশিকী আমাবস্যায় পূর্ণাথী দের জন্য বন্ধ  ছিল তারাপীঠ। তাই এই বছর লক্ষাধিক পূর্ণাথীর সমাগম ঘটতে চলেছে ।

সিদ্ধিলাভ করেন ব্যামাক্ষ্যাপা

কথিত আছে, কৌশিকী আমাবস্যা দিন তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক ব্যামাক্ষ্যাপা। তারাপীঠে শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন সাধক ব্যামাক্ষ্যাপা। দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকি আমাবস্যা। কৌশিকী আমাবস্যায় মাকে রাজবেশে সাজিয়ে পূজো করা হয়। দূর দূরান্তে থেকে আসে সাধু সন্ন্যাসীরা।

ভিড় সামাল দেওয়ার জন্য কয়েকদিন আগে থেকেই  প্রস্তুতি নিয়েছে মন্দির কমিটি ও জেলা প্রশাসন। ভক্তদের জন্য শুক্র ও শনিবার পরপর দুই দিন সারা রাত্রি খোলা থাকবে মন্দির । কমিটি থেকে এই  সিদ্ধান্তর কথা জানানো হয়েছে। 

মায়ের শিলামূর্তি স্নান
মঙ্গলারতি দিয়ে দিনের শুরু। এরপর দিনভর বিশেষ পুজোপাঠ। মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর, পরানো হয় রাজবেশ। ফুলের সাজে সাজানো হয় মা-তারাকে। আচার মেনে, দুপুরে তারা মাকে দেওয়া হয় মধ্যাহ্ন ভোগ। থাকে শোল মাছ পোড়া, সাত রকমের ভাজা, মাছ, ভাত, পোলাও । মঙ্গল আরতির পর ফল, মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়। শুধুমাত্র মন্দিরের সেবায়েতরা এই মহাযজ্ঞে অংশ নেন। কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা।

নিরাপত্তা আঁটোসাঁটো
কথিত আছে, এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাক্ষ্যাপা। তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নিচে বসে সাধনা করেন সাধক বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে । 

কৌশিকি আমাবস্যা দিন ভক্তদের ভিড় সামালাতে  মন্দির কমিটি থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। মন্দির চত্বরে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে।  সিসি টিভি লাগানো হয়েছে। মন্দিরে চত্বর আলো দিয়ে সাজানো হয়েছে।

বড় পর্দার মাধ্যমে ভক্ত দের আরতি দেখার ব্যবস্থা করা হবে। অপ্রীতিকর ঘটনা  এড়াতে, প্রশাসনের পক্ষ থেকে শতাধিক  সিসিটিভি লাগানো হয়েছে । রাস্তার মোড়ে মোড়ে  ব্যারিকেড বসিয়েছে পুলিশ । ওয়াচ টাওয়ার থেকে চলছে পর্যবেক্ষণ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget