এক্সপ্লোর

Birbhum News:পুকুর বোজানোর প্রতিবাদ করলেই কেসে ফাঁসানোর অভিযোগ, ফের ক্ষোভের মুখে দিদির দূত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ

Minister Chandra Nath Singh Faces Flak:ফের ক্ষোভের মুখে পড়লেন দিদির দূত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাঁর সামনেই গ্রামবাসীরা অভিযোগ করলেন, পুকুর বুজিয়ে দেওয়া হচ্ছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের ক্ষোভের মুখে (agitation of villager) পড়লেন দিদির দূত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ (didir doot chandranath singh)। তাঁর সামনেই গ্রামবাসীরা (agitation at birbhum) অভিযোগ করলেন, পুকুর বুজিয়ে দেওয়া হচ্ছে। আর প্রতিবাদ করলেই কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।

কী ঘটেছিল?
রবিবার বীরভূমের মহম্মদবাজারের আঙারগড়িয়া অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হিসেবে যান মন্ত্রী। সেখানেই পুকুর বোজানোর অভিযোগ নিয়ে মন্ত্রীর কাছে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও তাদের তরফে কেউ আসেনি। থানার তরফেও কাউকে আসতে দেখা যায়নি। সঙ্গে প্রশ্ন, 'এর পর কার কাছে যাব? ১৪৪ করা হয়েছে জায়গাটার উপর। বলুন তাহলে আমাকে। আমরা কার কাছে যাব?' মন্ত্রীর সামনে আঙারগড়িয়া অঞ্চলের সভাপতিকে দেখিয়ে গ্রামবাসী বলেন, ওঁকে পুকুর বোজানোর বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেননি। তখন অঞ্চল সভাপতি বিষয়টি মেনেও নেন।

মন্ত্রীর প্রতিক্রিয়া...
রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী সব শুনে বলেন, 'মানুষ নিজের সমস্যার কথা বলেছেন।' যদিও এটি প্রথম বার নয়। এর আগে, গত ২৩ জানুয়ারি খয়রাশোলের হজরতপুর পঞ্চায়েত এলাকায় ক্ষোভের মুখে পড়েন চন্দ্রনাথ সিংহ। তাঁকে সামনে পেয়ে বেআইনিভাবে টোল ট্যাক্স আদায়ের অভিযোগ তোলেন স্থানীয় টোটোচালকরা। এবার পুকুর বোজানো নিয়ে অভিযোগের মুখে দিদির দূত ও রাজ্য়ের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। গোটা ঘটনা ঘিরে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। সম্প্রতি রাজ্যজুড়ে নানা জেলায় বারবার নানা ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দিদির দূতেদের। শনিবার সকালেও কার্যত এক ঘটনা ঘটে কোচবিহারে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে, কোচবিহারের গুড়িয়াহাটি এক নম্বর পঞ্চায়েত এলাকায় যান দিদির দূত, তৃণমূল নেতা ও কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন এবং পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। সেখানে বাবুরহাটের সরকারি হোম শহিদ বন্দনা স্মৃতি মহিলা আবাস পরিদর্শনে যান তাঁরা। কিন্তু সেখানে প্রথমে তাঁদের ঢুকতে বাধা দেন হোমের দায়িত্বপ্রাপ্ত মহিলা আধিকারিক। ঠায় দাঁড়িয়ে থাকতে হয় সভাধিপতিকে। কোচবিহারের জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা উমাকান্ত বর্মনকে বলতে শোন যায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রজেক্ট চলছে। দিদির সুরক্ষা কবচ। দিদির দূত হিসেবে গুড়িয়াহাটি ১ জিপিতে আমি এসেছি। সমস্ত প্রতিষ্ঠানগুলো ভিজিট হল। পাশে যেহেতু শহিদ বন্দনা স্মৃতি মহিলা আবাস আছে সেখানে আমি আর আমার কর্মাধ্যক্ষ ভিতরে গিয়ে পরিবেশটা একটু দেখব। অন্য কেউ আর যাবে না। ডিএম সাহেব বললেন, আপনারা যান ঘুরে আসুন। আপনাকে ফোনটা দিলাম। ডিএম সাহেব আপনাকেও বলে দিল। তারপরও আপনি আমাকে ওমুককে ফোন করবেন, তমুককে ফোন করবেন..কোনও খবর নাই, আমি দাঁড়িয়ে আছি।' ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকার পর শেষে হোমে ঢোকার অনুমতি মেলে। কিন্তু এদিন আর সরকারি হোমে যাননি দুই তৃণমূল নেতা। পরে উমাকান্ত বর্মন বলেন,'অনেকক্ষণ ছিলাম। বেশিক্ষণ অপেক্ষা করার সময় হবে না। তাই ভিজিটের জন্য গেলাম না। ডিএম সাহেবকেও বলব। অনেক অভিযোগ রয়েছে। সেই কারণেই হতে পারে।'

আরও পড়ুন:যমে-মানুষে লড়াইয়ে ইতি, সকালে গুলিবিদ্ধ হয়ে সন্ধেতেই প্রয়াত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস

 

সেরা শিরোনাম

Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব২(০২.০৯.২৬)। BJP-র সঙ্গে 'সেটিং' কার? পুরভোটের আগেই দুই TMC-র মল্লযুদ্ধ চরমে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০২.০৯.২৬)।
Madan Mitra: 'এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে', এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্রও
TMC pn BJP: বিজেপির সঙ্গে 'সেটিং' কার? তা নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছে, 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল
TMC News: কারা 'আসল তৃণমূল?' পুরভোটের আগেই দুই তৃণমূলের মল্লযুদ্ধ চরমে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget