এক্সপ্লোর

Birbhum News: রাতের অন্ধকারে কয়লা বোঝাই লরি আটক পুলিশের, উদ্ধার সাড়ে ১৭ টন কয়লা

Police Detains Lorry:রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চিনপাই পেট্রোল পাম্পের কাছে কয়লা বোঝাই একটি লরি আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বীরভূম জেলার সদাইপুর থানার আধিকারিকরা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রানিগঞ্জ (ranigunj) মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চিনপাই পেট্রোল পাম্পের কাছে কয়লা (coal) বোঝাই একটি লরি (lorry) আটক (detain) করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বীরভূম (birbhum) জেলার সদাইপুর থানার আধিকারিকরা। গাড়িটিতে সাড়ে ১৭টন কয়লা ছিল বলে খবর।

কী জানা গেল?
আটক লরিতে যে পরিমাণ কয়লা ছিল, তার আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, কয়লাবোঝাই গাড়িটি দুবরাজপুরের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। তখনই সেটিকে ধাওয়া করে আটক করে পুলিশ। শেখ ছোটন ওরফে লাদেন নামে ঐ গাড়ির চালককে গ্রেফতার করা হয়। আজ তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত, গত অক্টোবরেই বেআইনি কয়লা পাচারচক্রের পর্দাফাঁস ঘিরে হইচই পড়ে যায়।

কী হয়েছিল অক্টোবর?
সে বার গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগেই অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় ৭ জন পাচারকারীকে। নলহাটি থানার জয়পুর গ্রামের কাছে অভিযান চালিয়ে কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। ঝাড়খণ্ড থেকে ওই কয়লা আনা হচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি। নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার একের পর এক ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে! তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতার হচ্ছেন হেভিওয়েটরা। কিন্তু, তারপরও কি পাচার বন্ধ হয়েছে? অক্টোবরের ঘটনায় ফের প্রশ্ন ওঠে অনুব্রত মণ্ডলের খাসতালুকের এই ছবি দেখে। বীরভূমে ফের কয়লা পাচার অভিযোগে শুরু হয় শোরগোল! বাইকের ওপর বস্তার পাহাড়। এক একটি বাইকে প্রায় কয়েকশো কেজি কয়লা! পুলিশের নজর এড়াতে এভাবেই বাইকে হাজার হাজার কেজি কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার সন্ধেয় জয়পুর গ্রামের কাছে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ। কয়লার বস্তা-সহ ধরা পড়ে একাধিক বাইক পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয়েছে ৪ হাজার ৪০০ কেজি কয়লা। ৮টি বাইক আটক করা হয়েছে। গ্রেফতার ৭ জন। পুলিশ সূত্রের দাবি, পাচারের জন্যই ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বস্তা বস্তা কয়লা।  কিন্তু, কোথায় তা পাচারের ছক ছিল তা খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ।

আরও পড়ুন:BF.7 ভ্যারিয়েন্টে কি চিনের মতো অবস্থা হতে পারে ভারতের ? যা বলছেন প্রসিদ্ধ বিজ্ঞানী...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget