এক্সপ্লোর

Tarapith : আজ তারা মায়ের আবির্ভাব দিবস, কেন আজ মাকে বসানো হয় পশ্চিম দিকে মুখ করে

Tara Maa Mirth Moment : তারা-মায়ের বোন মৌলাক্ষী মা। ঝাড়খণ্ডের মলুটিতে তাঁর অধিষ্ঠান। মানুষের বিশ্বাস, চতুর্দশীতেই দেখা হয় দুই বোনের।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : শুক্লা চতুর্দশী তিথিতে শনিবার তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে শক্তির আরাধনা। দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। কথিত আছে, তারা-মায়ের বোন মৌলাক্ষী মা। ঝাড়খণ্ডের মলুটিতে তাঁর অধিষ্ঠান। মানুষের বিশ্বাস, চতুর্দশীতেই দেখা হয় দুই বোনের। কারণ, মলুটীর মৌলাক্ষী মা পশ্চিমমুখী, তারা মাকেও এদিন বসানো হয় পশ্চিম দিকে মুখ করে।

পুণ্যার্থীর ঢল
সেই উপলক্ষ্যে পুণ্যার্থীর ঢল নামে তারাপীঠে। শনিবার ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। স্নানপর্ব মেটার পর মাকে সাজানো হয় রাজ-রাজেশ্বরী সাজে! এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি পর্ব!  সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ।

দেবীকে আজ কী কী ভোগ 
সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। এরপর দুপুরে ফল ভোগ। এদিন দুপুরে কোনও অন্নভোগ রান্না হয় না৷ রীতি অনুযায়ী মায়ের আজ উপোস! দিনভর তাই ফল-মিষ্টিই খান মা। মহাভোগ তোলা থাকে রাতের জন্য! মাকে অন্নভোগ দেওয়া হয় না বলে, এদিন মন্দিরের সেবায়েতরাও অন্ন ছোঁন না। দুপুরে তারা মাকে কোনও অন্নভোগ দেওয়া না হলেও, দুপুর থেকেই শুরু হয় রাতের ভোগের প্রস্তুতি। সন্ধ্যায় বিরামমঞ্চেই করা হয় আরতি । 

সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে। স্নান করিয়ে পরানো হয় নতুন সাজ। নতুন করে হয় অভিষেক। আবার শুরু হয় আরতি। রাতে মাকে দেওয়া হয় অন্ন ভোগ। যাকে বলা হয় মহা ভোগ। রাতে মায়ের কাছে অন্নভোগ নিবেদন করার পরই উপবাস ভাঙেন সেবায়েতরা।

কথিত আছে, পাল রাজত্বের সময় স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয় দত্ত সওদাগর। সেই থেকে প্রতিবছর শারদ উত্সবের শেষে বিশেষ পুজোর আয়োজন করা হয় তারাপীঠে। 

বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছেই মন্দির নগরী তারাপীঠ। মা তারার মন্দির ও মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্য বিখ্যাত এই সিদ্ধপীঠ।  মানুষের বিশ্বাস, এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি লাভ করেন।

তারাপীঠের মা কখনও পুজিতা হন দূর্গা আবার কখনও অন্নপূর্ণা রূপে। এই দিনে মাকে কাছ থেকে দেখতে ছুটে আসেন দূরদূরান্তের ভক্তরা। আবির্ভাব দিবসে তারা মায়ের বিশেষ পুজো উপলক্ষে আঁটোসাটো নিরাপত্তা এলাকা জুড়ে।




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Embed widget