এক্সপ্লোর

Birbhum: অসুস্থ বিশ্বভারতীর উপাচার্য, চিকিৎসককে ঢুকতে বাধা বিক্ষোভকারীদের

পরে চিকিৎসকদের নিয়ে উপাচার্যের বাড়িতে যায় পুলিশ।

বীরভূম: ছাত্র-বিক্ষোভের মধ্যে হঠাৎ অসুস্থ বিশ্বভারতীর উপাচার্য। বিক্ষোভকারীদের বাধার মুখে ফিরতে হয় চিকিৎসকদের। গতকালেই অসুস্থ হয়ে পড়েন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এ দিকে, বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন শান্তিনিকেতনের আশ্রমিকদের একাংশ। উপাচার্যের অভিযোগ, তাঁকে বন্দি করে রাখা হয়েছে। শিশুদের দুধ পর্যন্ত আনতে দেওয়া হচ্ছে না।

বিশ্বভারতীতে অব্যাহত অচলাবস্থা। শুক্রবার, এনিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি। ৩ পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে, উপাচার্যের বাড়ির সামনে মঞ্চ বেঁধে অবস্থানে বসেছে ছাত্র-ছাত্রীদের একাংশ। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁকে দেখতে আসেন দুই চিকিৎসক। কিন্তু ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে আটকে যায় অ্যাম্বুল্যান্স।চিকিৎসদের সঙ্গে তাঁদের দুই প্রতিনিধিকে ঢুকতে দিতে হবে বলে দাবি করেন পড়ুয়ারা। কিন্তু, নিরাপত্তারক্ষীরা সেই দাবি না মানায়, বিক্ষোভের মাঝে আটকে যায় অ্যাম্বুল্যান্স। 

শেষপর্যন্ত ফিরতে হয় চিকিৎসকদের। পরে চিকিৎসকদের নিয়ে উপাচার্যের বাড়িতে যায় পুলিশ। কিন্তু, অসুস্থ উপাচার্য ঘুমিয়ে পড়ায় ফিরে আসেন চিকিৎসকদের। এদিকে বৃহস্পতিবার বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন শান্তিনিকেতনের আশ্রমিকদের একাংশ।

অন্যদিকে, উপাচার্যকে সরানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন। উপাচার্যর অভিযোগ,
তাঁকে বন্দি করে রাখা হয়েছে। কর্মীদেরও হেনস্থা করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে খাবার। বিশ্বভারতী দুর্নীতি এবং অনৈতিক কার্যকলাপের আখড়া হয়ে উঠেছে। যেটা বর্তমানে চুড়ান্ত জায়গায় পৌঁছেছে। তাই এই হিংসাত্মক আচরণ। 

এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। একদিকে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিশ্বভারতীর ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমি মনে করি ছাত্রদের সাথে আলাপ আলোচোনা করে সমস্যা সমাধান করুক। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানে তাড়াতাড়ি শান্তিপূর্ণ ব্যবস্থা ফিরে আসুক।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, বলছেন বিশ্বভারতীকে নিয়ে গর্ব করেন। তাহলে সেখানে গুন্ডা পাঠাচ্ছেন কেন? বিশ্বভারতীর দেওয়াল কারা ভাঙতে গেছিল? ওনার নেতারা গেছিল। প্রমোটার ঢোকানোর চেষ্টা করছেন। এটা কি কবিগুরকে সম্মান করার উদাহরণ। 

অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসকে স্বাভাবিক ছন্দে ফেরাতে, আদালতের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। উপাচার্য নিরাপত্তা চাওয়ার পর, ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ। 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget