এক্সপ্লোর

West Bengal: ফের বোমায় রক্তাক্ত শৈশব, বীরভূমের মল্লারপুরে বোমা ফেটে গুরুতর জখম ৩ শিশু

ABP Live: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, আহত ৩ শিশু। গুরুতর জখম ৩ শিশু ভর্তি মল্লারপুর হাসপাতালে ।

কলকাতা: ফের বোমায় রক্তাক্ত শৈশব। বীরভূমের (Birbhum) মল্লারপুরে বোমা ফেটে গুরুতর জখম ৩ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ (Blast), আহত হয় ৩ শিশু। গুরুতর জখম ৩ শিশু ভর্তি মল্লারপুর হাসপাতালে ।

একই ঘটনা আগেও-

চলতি মাসের শুরুতেই রক্তাক্ত হয় শৈশব। বোমা ফেটে একসঙ্গে ৩ শিশু জখম হয়। রায়গঞ্জে প্রাথমিক স্কুলের ছাত্র তারা। নির্মীয়মাণ বাড়িতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৩ শিশু আহত হয়।

সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে উত্তপ্ত জেলা। মাসখানেক আগে মুর্শিদাবাদের লালগোলার (Murshidabad Lalgola) নয়াগ্রামে বোমা ফেটে জখম হয় চার বছরের শিশু। জানা যায়, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে।

চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের।  নতুন বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় (Coochebehar Mathabhanga) বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি (South 24 Paragana), বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর।  এর আগে ১৭ নভেম্বর,  টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি চোখেই দৃষ্টি হারায় ৭ বছরের শিশু। নলহাটিতে বাড়ি ছিল ওই শিশুর। ডিসেম্বরের শেষে মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলার সময় বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গুরুতর জখম ৬ ও ৭ বছরের দুই মাসতুতো ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২৮ ডিসেম্বর, এসএসকেএমে মৃত্যু হয় ৬ বছরের শিশুর। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয় ৭ বছরের শিশুকে। RIO-র অধিকর্তা অসীমকুমার ঘোষ জানান, বিস্ফোরণে শিশুর ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল। পাল্টে যায় চোখের আকৃতিও।   

আরও পড়ুন ; রায়গঞ্জে বোমা ফেটে রক্তাক্ত শৈশব, আহত তিন শিশু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget