এক্সপ্লোর

Biswarup Dey : 'এ ব্যথা সহ্য করা যায় না, আর তৃণমূল কংগ্রেস করব না', তারাতলাকাণ্ডের প্রতিবাদে দলত্যাগ বিশ্বরূপ দে-র

Taratala News : নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫।

কলকাতা : তারাতলাকাণ্ডের (Taratala Godown Disaster) প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বিশ্বরূপ দে। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বলেন, "মনটা আজ সত্যি ভারাক্রান্ত। একটার পর একটা ঘটনায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল জড়িয়ে পড়ছে তা চোখে দেখা যায় না, বিশ্বাস করা কঠিন। তারতলায় গত প্রায় ৪৮ ঘণ্টায় যা ঘটল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বললে কম বলা হবে, নিন্দনীয়। আমি যে দলের...তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছি কলকাতা পুরসভায়, সেই দলের গাফিলতিতে...বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৎকালীন মহানাগরিক স্বাক্ষর করেছেন যে প্ল্যান, অর্থাৎ নকশা মঞ্জুর হয়েছে, তা ত্রুটিপূর্ণ এবং যার ফলে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালেন। এ ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না। আর করবও না।" 

তারাতলায় ভয়াবহ বিপর্যয়। নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। এনিয়ে সরাসরি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।। আক্রমণ করেছেন পুরনো তৃণমূল সরকারকে। নিশানা করেছেনন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। কোনও দোষীকে না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছেন, "এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে আপনারা মৃত্যুপুরীতে পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেনরিচ থেকে শুরু করে, শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেনরিচের ধ্বংসস্তূপে, আপনার জেলা (আখরুজ্জামানকে বলছেন) মুর্শিদাবাদের, যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের ১৪জন চাপা পড়ে মারা গেছিল। ১ জনকেও উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনও সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সঙ্গ আছে এতে। কাউকে ছাড়া হবে না।" যদিও কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছেন, "এটায় বেআইনি হয়নি। এটা প্ল্য়ান, আমি যতদূর জানি, প্ল্য়ানটা বোধহয় স্য়াংশন হয়েছিল। প্ল্য়ানের স্য়াংশন ফিজও বোধহয় জমা হয়েছিল। কিন্তু, এটা যখন হচ্ছিল, তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল।"

ববি হাকিম সদ্য় কালীঘাট-তৃণমূল থেকে ঋতব্রত-তৃণমূলে গেছেন। আর এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে। তাদের নামে FIR হল এবং তাদের গ্রেফতার করে নেওয়া হল আর বড় নাম যদি পিছনে থাকে, তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশে বিধানসভায় ব্যবহার করা হল, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র, তাঁর কোনও দায় থাকে, তাহলে তাঁকে গ্রেফতার করা হোক।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget