এক্সপ্লোর

BJP News: BJP-র বহিষকৃত নেতা ও প্রাক্তন মণ্ডল সভাপতির বাড়ি ও দোকানে হামলার অভিযোগ BJP-রই একাংশের বিরুদ্ধে

Durgapur News: সকালে সোশ্যাল মিডিয়ায় হুমকি-শাসানি! সন্ধেয় বাড়ি ও দোকানে হামলা! দুর্গাপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির ওপর এভাবে হামলার অভিযোগ উঠল বিজেপিরই একাংশের বিরুদ্ধে!

দুর্গাপুর: দুর্গাপুরে বিজেপির বহিষকৃত নেতা ও প্রাক্তন মণ্ডল সভাপতির বাড়ি ও পারিবারিক দোকানের ওপর হামলা করার অভিযোগ উঠল বিজেপিরই একাংশের বিরুদ্ধে। প্রতিবাদ করলে বহিষকৃত বিজেপি নেতার অনুগামীদের মারধর করা হয় বলেও অভিযোগ। আক্রান্তের দাবি, এলাকার বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় অনুগামীদের রোষের শিকার হয়েছেন তিনি। পাল্টা বিধায়কের দাবি, সব অ্যাকশনেরই রিঅ্যাকশন থাকে।

সকালে সোশ্যাল মিডিয়ায় হুমকি-শাসানি! সন্ধেয় বাড়ি ও দোকানে হামলা! দুর্গাপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির ওপর এভাবে হামলার অভিযোগ উঠল বিজেপিরই একাংশের বিরুদ্ধে! এই নিয়ে বিজেপির ওই প্রাক্তন মণ্ডল সভাপতি সরব হয়েছেন দলেরই বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে। 

দুর্গাপুরের বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের দাবি, ‘দুর্নীতির বিরুদ্ধে তথ্য-প্রমাণ সহ অভিযোগ করেছিলাম। এই অপরাধে যদি আমাকে মেরে দেয়, মরে যাব। এই অপরাধে যদি আমার বউ-বাচ্চা, কাকা কাকিমা, অসুস্থ ভাই, অসুস্থ মাকে মেরে দেয় লক্ষ্মণ ঘোড়ুই, মাননীয় বিধায়কের পাঠানো গুন্ডারা, মরে যাব।’

এই ঝামেলার সূত্রপাত কয়েকদিন আগে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দফতর অর্থাৎ PMO-তে চিঠি দেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি ধ্রবজ্য়োতি মুখোপাধ্য়ায়। তাঁর দাবি, এই অভিযোগ জানানোর পরেই বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের অনুগামীদের রোষের মুখে পড়েন তিনি। 

বাড়ি ঘেরাও করে হামলা এবং ওষুধের দোকান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপির ওই প্রাক্তন মণ্ডল সভাপতি। তাঁর দোকানে চড়াও হয়ে কয়েকজন দাবি করেন, দোকানে জাল ওষুধ বিক্রি হচ্ছে।

এক বিজেপি কর্মীকে বলতে শোনা যায়, ‘এই দোকানে জালি ওষুধ বিক্রি হচ্ছে।’ যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকারই অন্য ব্যবসায়ীরা। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, দুর্গাপুর জোনের সভাপতি তরুণ রায় জানান, ‘এসে বলছে জাল ওষুধ বিক্রি হয়।  এটা পুরোপুরি অন্যায়। দোকানের রেপুটেশন নষ্ট করার জন্য এসব করছে।’

ধ্রুবজ্যোতিও জাল ওষুধ বিক্রির দাবি দাবি নস্যাৎ করে বলেন, ‘আজকে সন্ধেবেলায় আমার চালু দোকানে ২০-৩০টা বহিরাগত গুন্ডা এসে বিজেপি সমর্থকের নাম দিয়ে আমার স্টাফদের দোকান থেকে মেরে বার করে দিয়ে চাবি লাগিয়ে দিয়েছে। আমার ঘরে বহিরাগত গুন্ডা নিয়ে লক্ষ্মণ ঘোড়ুই আক্রমণ করার পরিকল্পনা করেছে।’

পাল্টা  বিজেপি বিধায়ক, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘দীর্ঘ ২ বছর ধরে আমার নামে মিথ্যাচার করে আসছে,  অ্যাকশন করলে রিঅ্যাকশন হবেই। সেটাই হচ্ছে এখন। বিধায়ককে আক্রমণ করলে বসে থাকবে ছেলেরা?’ তাঁর আরও দাবি, ‘কিছুই তো শুরু করিনি এখনও। এবার শুরু করব।’

লক্ষ্মণ ঘোড়ুইয়ের অনুগামীদেরও রীতিমতো শাসানি দিতে শোনা যায়। দুর্গাপুর পশ্চিম মণ্ডল (২)-র বিজেপি সভাপতি নীলমাধব চক্রবর্তী বলেন, ‘ধ্রুবজ্যোতি মুখার্জি আমার বিধায়কের পরিবারের নামে আঙুল তুলেছে... ওই আঙুল আমরা ভেঙে দেব।’, সভাপতি, দুর্গাপুর পশ্চিম মণ্ডল (১)-র বিজেপি মহিলা মোর্চার সভাপতি   লক্ষ্মী মির্ধা আবার বলছেন, ‘গোপালমাঠ ওনাকে ছাড়া করে দেব আমাদের পুরো মহিলা মোর্চার টিম নিয়ে গিয়ে।’

গোটা ঘটনায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের CP-কে মেল মারফৎ অভিযোগ জানিয়েছেন দুর্গাপুর বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্য়ায়।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
Advertisement

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget