এক্সপ্লোর

Partha Chatterjee: দুর্নীতি ঢাকতে জেলে বসেই সক্রিয় পার্থ? CU-র উপাচার্য পদে বসবেন তাঁর ঘনিষ্ঠই! চাঞ্চল্যকর দাবি BJPর

দল থেকে বহিষ্কৃত জেলবন্দি পার্থ নাকি জেলে বসেই নাড়ছেন কলকাঠি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য কে হবেন,  তা নাকি ঠিক হচ্ছে তাঁরই অঙ্গুলিহেলনে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে বিজেপি

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নিয়োগ দুর্নীতি নিয়ে CBI-র এক মামলায় জামিন চেয়ে বুধবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার হাইকোর্টে সেই মামলার শুনানির শুরুতেই সিবিআই আরও কিছুটা সময় চাওয়ায়  বিচারপতির অনুমতিক্রমে মামলার শুনানি পিছিয়ে যায়। আর এদিনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করল বিজেপি।

দল থেকে বহিষ্কৃত জেলবন্দি পার্থ নাকি জেলে বসেই নাড়ছেন কলকাঠি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য কে হবেন,  তা নাকি ঠিক হচ্ছে তাঁরই অঙ্গুলিহেলনে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শিক্ষাদুর্নীতির বিভিন্ন প্রমাণ সরিয়ে ফেলতে নাকি  নিজের পছন্দের লোককে উপাচার্য করতে চান পার্থ চট্টোপাধ্যায়।  সাংবাদিক বৈঠক করে ছবি দেখিয়ে এমনটাই দাবি করেছেন,শঙ্কুদেব। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়গুলিতে নিজের লোক বসাতে, আর নিজের দুর্নীতি ঢাকতে সক্রিয় প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

শঙ্কুদেব পণ্ডার দাবি, আগামী ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠাদিবসে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রাখা হয়েছে। তারই বিরোধিতা করে আসছে তৃণমূল। কিন্তু তাতে নারাজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তিনি স্পষ্টই বলে দিয়েছেন, ‘আমি কারওই ইয়েস ম্যান নই…'। তাই ওইদিন বিশ্ববিদ্যালয়ে ছুটির ব্যবস্থা করতে বদ্ধ পরিকর  রাজ্য। তাই আগেভাগেই উপাচার্য নিয়োগের পরিকল্পনা করা হয়েছে বলে দাবি বিজেপির। রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ে এখনও স্থায়ী উপাচার্য নিয়োগ বাকি।  সুপ্রিম কোর্টের নির্দেশে তার তৎপরতা শুরু হয়েছে। BJP র দাবি, পছন্দের লোককে উপাচার্য হিসেবে বসাতে জেল থেকে কলকাঠি নাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষের ছবি দেখিয়ে দাবি শঙ্কুদেব পণ্ডার দাবি, তাঁকেই উপাচার্যের পদে বসাতে চান পার্থ। শঙ্কুর চাঞ্চল্যকর দাবি, উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন উপাচার্য নিয়োগের কমিটি তৈরি করেছিলেন যিনি, তাঁকেই একমাত্র ডাকা হয়েছে ফাইনাল সিলেকশনের জন্য। এবিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও শঙ্কুদেব পণ্ডার দাবি খারিজ করে দিয়েছেন রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষ। 

প্রায় ৩ বছর ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।  বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন । বারবার আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এবার সেই পার্থই কি না জেলে বসে উপাচার্য নিয়োগের কলকাঠি নাড়ছেন? বিজেপির দাবি নিঃসন্দেহে চাঞ্চল্যকর।                               

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget