এক্সপ্লোর

North 24 Pargana News: 'ভূতুড়ে ভোটার তৃণমূল কর্মী, ভারত-বাংলাদেশে দুই দেশেই ভোটার তালিকায় নাম !'

ভারত ও বাংলাদেশ, দু'দেশের ভোটার তালিকাতেই তৃণমূল নেতার নাম রয়েছে , নথি সামনে এনে চাঞ্চল্যকর দাবি করল বিজেপি।


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানাতে  নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আর এদিকে সেই  শাসক শিবিরেরই এক কর্মীর নাকি একই সঙ্গে ভারত ও বাংলাদেশের ভোটার তালিকাতে নাম রয়েছে ! চাঞ্চল্যকর অভিযোগ উঠল বাগদায় । বিজেপি নথি সহ তুলে আনল এক তৃণমূল কর্মীর নাম ! বাগদার তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাস। ভারত ও বাংলাদেশ, দু'দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে , নথি সামনে এনে চাঞ্চল্যকর দাবি করল বিজেপি।

উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সহিদুল । তাঁর  দুটি নথি দেখিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে যশোরের চৌগাছার বাসিন্দা। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনি। বিজেপির আরও অভিযোগ, নথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি।

অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তিনি, তাঁর বাবা ও ঠাকুর্দা এদেশেরই বাসিন্দা। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের কারণে এই মিথ্যাচার বলে দাবি তাঁর। সহিদুলের পাশে দাঁড়িয়ে তৃণমূলের বয়রা অঞ্চল সভাপতির দাবি, ভুয়ো নথি দেখিয়ে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।  

ভূতুড়ে ভোটারের অভিযোগে, বঙ্গ রাজনীতির তরজা থামছে না। বৃহস্পতিবার ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এই নিয়েই পাল্টা রাজ্য সরকার ও শাসকদলের কোর্টে বল ঠেলে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। ভুয়ো ভোটার বিতর্কে যখন তৃণমূল বিজেপিকে কাঠগড়ায় তুলছে, তখন তৃণমূলের বিরুদ্ধেই সেই অস্ত্রকে ব্যবহার করছে বিজেপি।

শুভেন্দু অধিকারীর দাবি. 'ভুয়ো ভোটার তো ওরাই তুলেছে। আমি তো প্রথম থেকে বলছি, পশ্চিমবঙ্গে সমাধানের একমাত্র পথ হচ্ছে, আধার, এপিক লিঙ্ক করে রেশন দোকানের মত বায়োমেট্রিক করা। এখানে ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া না থাকার জন্য, রোহিঙ্গা মুসলিমদের ভোট সবচেয়ে বেশি। শুধু মালদা জেলার হরিশ্চন্দ্রপুরেই কয়েক হাজার ভুয়ো ভোটার ধরা পড়েছে যারা বাংলাদেশি। বাংলাদেশ থেকে এসে মালদা জেলাতেই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে ' 

অন্যদিকে, ভূতুড়ে ভোটার নিয়ে  অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন। যেখানে সাংগঠনিক জেলার সভাপতিদের হাজির থাকতে বলা হয়েছে।   

               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget