এক্সপ্লোর

BJP Bangla Bandh 2024: বারাসাতের চাঁপাডালিতে বনধ সমর্থকদের 'দাদাগিরি', গাড়ি ভাঙচুর BJP কর্মীদের..

BJP Bangla Bandh 2024 Barasat Chaos: বনধের সকালে বারাসাতের চাঁপাডালিতে জোর উত্তেজনা..

উত্তর ২৪ পরগনা: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‍ধ ঘিরে উত্তেজনা। বিজেপি, তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা।বারাসাতের চাঁপাডালিতে বনধ সমর্থকদের 'দাদাগিরি'। গাড়ি ভাঙচুর বিজেপির কর্মী-সমর্থকদের। 

 পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় উত্তেজনা। পুলিশের সামনেই বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি। ব্যারাকপুর স্টেশনে বিজেপির রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে কার্যত ধাওয়া করে স্টেশন চত্বর থেকে বের করে দিল তৃণমূল। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশের। এদিকে শ্যামবাজার মেট্রো স্টেশনে শাটার নামানোর চেষ্টায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মেট্রো স্টেশনের শাটার খুলে দিল পুলিশ।

বিজেপির বনধ ঘিরে রামপুরহাটেও তুমুল উত্তেজনা। রেল অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। মালদার ইংরেজবাজারেও বিজেপির বনধ ঘিরে উত্তেজনা। বিজেপির কর্মী সমর্থকদের সরাল রাস্তা থেকে সরাল পুুলিশ। শ্যামবাজার মেট্রো স্টেশনে শাটার নামানোর চেষ্টা, বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মেট্রো স্টেশনের শাটার খুলে দিল পুলিশ।কোলে মার্কেটে ব্যাপক উত্তেজনা। বনধ-এর সমর্থনে সজল ঘোষ পৌঁছলে বিজেপি কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। তুমুল বচসা।

পশ্চিম মেদিনীপুরের বেলদায় বিজেপির বনধ ঘিরে তুমুল উত্তেজনা। পথ অবরোধ করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাসের চাকার নীচে শুয়ে বিক্ষোভ। চ্যাংদোলা করে সরাল পুলিশ। আটক দুই বিজেপি নেতা। গড়ফায় রাস্তায় বিজেপি সমর্থকরা। সোনারপুর স্টেশনে রেল অবরোধ ঘিরে উত্তেজনা। বারাসাতের চাঁপাডালিতে বন্‍ধ সমর্থকদের 'দাদাগিরি', গাড়ি ভাঙচুর বিজেপির কর্মী-সমর্থকদের। দুর্গাপুরের বেনাচিতিতে বিজেপির বনধ ঘিরে তুলকালাম। তৃণমূলের সঙ্গে সংঘর্ষ। বিজেপি কর্মীকে বেধড়ক মার। সিউড়িতে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। বাস আটকালেন বিজেপি কর্মীরা, বাসের সামনে শুয়ে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের তুলতে এলাকায় তৃণমূলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন, বাংলা বনধ সফল করতে রাস্তায় বসলেন অগ্নিমিত্রা 'আমাদের অভয়াকে খুন করা হয়েছে, অন্য রাজ্যে হয় না, তা নয়..'

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget