এক্সপ্লোর

Samik Bhattacharya : দুর্ভাগ্য যে এত বছর পর সরকার তৈরি করলাম, যেখানে কোনও দায়িত্বশীল বিরোধী দল নেই : শমীক ভট্টাচার্য

Mamata Banerjee : সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের শিকার হওয়ার পর আজ পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : ক্রমশ শক্তি কমছে তৃণমূল কংগ্রেসের। ৮০ জন বিধায়কের মধ্যে দলবিরোধী কাজের অভিযোগে গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তারা। তা-ই নয়, আরও কোনও কোনও নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। জাভেদ খানের মতো বর্ষীয়ান রাজনীতিকও এদিন দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেছেন। একে একে অনেকেই মুখ খুলেছেন। দলের বিরুদ্ধে আরও অনেকে বিদ্রোহী বলেও জল্পনা রয়েছে। এদিকে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের শিকার হওয়ার পর আজ পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ওয়াই চ্যানেলে তিনি বলেন, 'আমাকে কেউ আটকে রাখতে পারবেন না। যেখানে যাব সেখানে বসে পড়ব। সংবিধানের প্রতিটা শব্দ রক্ষা করব। লড়াই চালিয়ে যাব। বিজেপিকে তাড়িয়ে ছাড়ব।' যদিও কার্যত ফ্লপ হয়েছে ওয়াই চ্যানেলের ধর্না ! এরকম একটা সময়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বললেন, "দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম, যেখানে কোনও দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক।"

তাঁর সংযোজন, "তৃণমূল কংগ্রেস আদপে কোনও রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপসহীনভাবে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু, তারপরে একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। এরসঙ্গে আমাদের দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই।"

প্রসঙ্গত, ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি। অথচ সেখানে চেনা মুখগুলোই উধাও। নেই নেতা-জনপ্রতিনিধি-সেলেব্রিটির সেই পুরনো ভিড়। ভিড় নেই সমর্থকদেরও। তার মধ্যেও বারবার তৈরি হল বিশৃঙ্খলা। একাধিক বার বক্তব্য থামাতে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

কোথায় সেই জনস্রোত ? কোথায় উপচে পড়া সমর্থকদের ভিড় ? উপস্থিত ছিলেন হাতে গোনা সমর্থক...! তার মধ্যেও চরম বিশৃঙ্খলা...। কখনও হট্টগোলে ঢাকা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য..., কখনও নিজেই বিরক্ত হয়ে বক্তব্য থামালেন তৃণমূল নেত্রী। বারবার বিশৃঙ্খলা.. গোলমাল...। বক্তব্য রাখতে গিয়ে বারবার থামতে হল তৃণমূল নেত্রীকে। এর আগে নানা ইস্য়ুতে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কখনও এই ছবি দেখা যায়নি। তৃণমূলের ১২০ জন সাংসদ-বিধায়কের মধ্যে নেত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচিতে হাজির হলেন মাত্র ১৪ জন !

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Advertisement

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget