এক্সপ্লোর

Siliguri News: বিজেপি কাউন্সিলরকে ফোনে খুনের হুমকির অভিযোগ, 'দোষীকে' খুঁজতে ডেডলাইন দলীয় বিধায়কের

BJP Councilor: বিজেপি কাউন্সিলরকে ফোন করে গালিগালাজ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়িতে। দোষীকে খুঁজে বার করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

বাচ্চু দাস, দার্জিলিং: বিজেপি কাউন্সিলরকে (BJP Councilor) ফোন করে গালিগালাজ, খুনের হুমকি (death threat) দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়িতে (siliguri)। দোষীকে খুঁজে বার করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলেন বিজেপি বিধায়ক (BJP MLA) শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। অভিযুক্ত গ্রেফতার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির।

কী ঘটেছিল?
বিজেপি কাউন্সিলরকে ফোন করে খুনের হুমকির অভিযোগে তোলপাড় শিলিগুড়িতে! দোষীকে খুঁজে বার করতে পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন বিজেপি বিধায়ক! অভিযোগ, রবিবার গভীর রাতে শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শালিনী ডালমিয়ার মোবাইল ফোনে অচেনা নম্বর থেকে ফোন আসে। গালিগালাজের পাশাপাশি দেওয়া হয় খুনের হুমকিও। তারপর হোয়াটসঅ্যাপেও একের পর এক টেক্সট ও ভয়েস মেসেজ আসতে থাকে বলে অভিযোগ। শালিনী ডালমিয়ার অবশ্য বক্তব্য, 'কে করেছে জানি না।' এর পরই শিলিগুড়ি থানায় অভিযোগ জানায় বিজেপি। আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন বিধায়ক শঙ্কর ঘোষ। বলেন, '২৪ ঘণ্টার মধ্যে দোষীকে না ধরলে আন্দোলন হবে।' কিন্তু গেরুয়া শিবিরের এক কাউন্সিলরকে খুনের হুমকি দিল কে? কারণই বা কী এই হুমকির? আপাতত যে অভিযোগ রুজু হয়েছে, তার ভিত্তিতে পুরো বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসায় বহু দলীয় কর্মী ও সমর্থকের উপর অত্যাচার হয়েছে বলে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি। 

নারকেলডাঙায় অন্তঃসত্ত্বার পেটে লাথি...
গত অগাস্টেই কলকাতার নারকেলডাঙায় এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার ঘটনা ঘিরে তুমুল হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। অভিযোগ, ওই ঘটনাতে হুমকি 'অভিজিৎ সরকারের মতো মতো অবস্থা হবে', বলে হুমকি দেওয়া হয়। কলকাতার কাঁকুড়গাছি এলাকার বাসিন্দা অভিজিৎ সরকার ছিলেন বিজেপির কার্যকর্তা। ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন অভিজিৎকে খুনের অভিযোগ ওঠে। পরিবার সূত্রে অভিযোগ ওঠে, শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু আঘাত করে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। বিজেপি অভিযোগ করে, অভিজিৎকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার মামলায় পরবর্তীতে সিবিআই আধিকারিকরা নিহত অভিজিৎ সরকারের বাড়িতে গিয়ে তদন্তও করেন। নারকেলডাঙার ঘটনায় সেই অভিজিতের অনুষঙ্গ টেনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

আরও পড়ুন:অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি, বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Weather : কাল রথযাত্রায় ভাসবে রাজ্য, জেলায় জেলায় ভারী দুর্যোগ, এই সব এলাকায় সতর্কতা জারি IMD-র
কাল রথযাত্রায় ভাসবে রাজ্য, জেলায় জেলায় ভারী দুর্যোগ, এই সব এলাকায় সতর্কতা জারি IMD-র
Madan Mitra: মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
Weather Alert: ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই
ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই

ভিডিও

21th July - TMC |
Mamata Banerjee |বিরোধী মমতা সব সময়েই চেয়েছিলেন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা দিয়ে উপড়ে ফেলতে: Satarup
TMC News | একুশে জুলাইয়ের সাতদিন আগে অভিষেককে টার্গেট করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোথায় যাচ্ছে পরিস্থিতি?
Mamata Banerjee |
TMC - 21th July News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget