এক্সপ্লোর

Durga Poster Controversy: সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ হাত! পোস্টার নিয়ে চূড়ান্ত রাজনৈতিক তরজা, কী বলছে BJP?

Durga Puja Poster Controversy: মা দুর্গার যে ছবি এই বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে, সেখানে দেবীর হাতের সংখ্যা ১০টি নয়, ১১টি!

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই ভাইরাল একটি বিজ্ঞাপন। সরকারি। দুর্গাপুজোর সেই বিজ্ঞাপনে, ব্যবহার করা হয়েছে মা দুর্গার একটি ছবি। পাশাপাশি সেই বিজ্ঞাপনে লেখা রয়েছে বিশেষ বার্তা। সরকারের তরফে এই ধরনের বিজ্ঞাপন অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আজ চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেবী দুর্গার ছবি ব্যবহার করা এই বিজ্ঞাপন। কিন্তু কেন?

দেবী দুর্গার ১১টা হাত! কটাক্ষ তৃণমূলের

কারণ মা দুর্গার যে ছবি এই বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে, সেখানে দেবীর হাতের সংখ্যা ১০টি নয়, ১১টি! বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলা হয় যে পুজোকে, ক্ষমতায় আসার প্রথম বছরেই সরকারি বিজ্ঞাপনের এই ভুল চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার তরফে যা বর্তমানে রীতিমতো ভাইরাল। শুধু নেটিজেনরাই নন, বিশেষ এই বিজ্ঞাপন নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল-সিপিএম। এই বিজ্ঞাপন নিয়ে এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'সরকারি বিজ্ঞাপনে একটি মা দুর্গার মূর্তির ছবি রয়েছে। যেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, দেবী প্রতিমার কোনও বিকৃতি চলবে না, সেখানে মা দুর্গাকে দশভূজা থেকে একাদশভূজা বানিয়ে দেওয়া হয়েছে! বাড়তি হাত কোথা থেকে এল? কেন এল? যদি শাস্ত্রমতেই দেবী মূর্তি তৈরি হয়, তাহলে মা একাদশভূজা কেন? জনগণকে হুমকি দেওয়া আগে, আচরণবিধি লাগু করার আগে, এই বিকৃতি ঠিক করুন। এদিন মদন মিত্র (Madan Mitra) বলেন, 'ভাল করে অকালবোধনটা করতে দিন। তবে একজন বাঙালি হয়ে মায়ের ১১টা হাত মানতে পারলাম না। ওই হাতে কি মা অন্য কোনও অস্ত্র চাইছেন?'

বিজ্ঞাপনে দেবী দুর্গার ছবি বিকৃতি, কী বলছে সিপিএম?

এই বিজ্ঞাপনের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শতরূপ ঘোষ (Satarup Ghosh) লিখেছেন, 'একটা চমৎকার সরকারী বিজ্ঞাপন! এখানে মা দুর্গার এগারোটা হাত। দেবতাদের পক্ষ থেকে দুর্গাকে দশ হাতে অস্ত্র দেওয়া হয়েছিল অসুর বধের জন্য। আর বিজেপি সরকারের পক্ষ থেকে ঠাকুরকে একটা এক্সট্রা হাত দেওয়া হয়েছে, পুজোর সময় বাঙালির ওপর কেউ নিরামিষ খাওয়ার ফতোয়া জারি করতে এলে তাকে কানের গোড়ায় থাবড়া মেরে প্যাণ্ডেল এবং বাঙলা থেকে বের করে দেওয়ার জন্য।'

বিতর্কের উত্তর বিজেপির

এই বিতর্ক প্রসঙ্গে এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'মা দুর্গা আরও শক্তিশালী হয়ে গেছেন। যদিও আমি বিজ্ঞাপনটা দেখিনি। কোন এজেন্সি ছাপতে গিয়ে কী ভুল করেছে... এটা কী কোনও রাজনীতির বিষয়? সংশোধন করে দেবে।

 

আরও পড়ুন: Non Veg in Durga Puja: 'নবমীর দিন বাঙালি পাঁঠার মাংস খায়.. সেটাই খাবে.. আমন্ত্রণ করলে, আমিও খেতে যাব', আমিষ খাওয়া নিয়ে বিতর্কে শমীকের সাফ মন্তব্য

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে পর পর হামলার পরই পদক্ষেপ
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে পর পর হামলার পরই পদক্ষেপ
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget