এক্সপ্লোর

BJP News: ক্ষমতায় এসে কলকাতায় মাছ উৎসব বিজেপি-র, ‘বাঙালির মাছ-ভাত বন্ধ করে দিয়েছিলেন মমতা’, বললেন তাপস রায়

BJP Fish Festival: ক্ষমতায় এসে মাছ উৎসব বিজেপি-র। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন।

কলকাতা: নির্বাচনের পরও চর্চায় মাছ-রাজনীতি। আমহার্স্ট স্ট্রিটে মাছ উৎসব বিজেপি-র। সেখানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলল গেরুয়া শিবির। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্য়ায় মিথ্যাচার করেছেন, বিভ্রান্ত করেছেন মানুষকে। বিজেপি শাসিত রাজ্য থেকে মাছ, ডিম আসে বলেই বাঙালিরা খেতে পায়, এমনও দাবি তুললেন বিজেপি নেতৃত্ব। (BJP Fish Festival)

মাছ উৎসব থেকে তাপস বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন। মানুষকে বিভ্রান্ত করতে ওই শিল্পটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। বাঙালির মাছ-ভাত তো উনি বন্ধ করে দিয়েছেন! পর্যাপ্ত পরিমাণ যে মাছের প্রয়োজন বাংলায়, ১৫ বছরে তার ব্যবস্থা করেছেন? বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাছ আসে তাই বাংলার বাঙালিরা মাছ, ডিম খেতে পায়। মাছে বা ডিমে বাঙালি যেমন স্বয়ংসম্পূর্ণ নয়, তেমনই রোজগার নেই, টাকা নেই পকেটে, মাছ খাবে কোত্থেকে?"তাপস আরও বলেন, "মাছ এতদিন খেত তৃণমূলের সিন্ডিকেট, তোলাবাজরা। এবার বাংলার সকলে যাতে মাছ খায়, তার ব্যবস্থা বিজেপি করবে। (BJP News)

আরও পড়ুন: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, শপথ অনুষ্ঠানে হঠাৎ হাজির তৃষা, আরও জোর পেল জল্পনা

অন্য দিকে, দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর চ্যালা-চামুণ্ডারা এতদিন কত মিথ্যে কথা বলে লোককে বিভ্রান্ত করেছেন। আমরা তার উত্তর মুখে দেব না, কাজে দেব। আমাদের সরকার সেভাবেই কাজ করবে। তাই আমাদের কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ-ভাত খাওয়াচ্ছেন। আর বাংলার মাছ খাওয়াচ্ছি আমরা, অন্ধ্রের নয়। ১৫ বছরে যে পশ্চিমবঙ্গকে মাছে স্বয়ংসম্পূর্ণ করতে পারেনি, অন্ধ্র থেকে এনে মাছ খাওয়াচ্ছে, সে বলছে বিজেপি এসে নাকি মাছ বন্ধ করে দেবে! বাংলার চাল, বাংলার মাছ দিয়ে মাছ ভাত খাওয়া।"

আরও পড়ুন: ঋজু দত্তকে সাসপেন্ড করল তৃণমূল, দলকে তাঁর বার্তা, ‘কথা দিচ্ছি—আবার দেখা হবে’

নির্বাচনে জয়লাভের পর নতুন সরকার গঠিত হয়েছে। আর তার পরই খাস কলকাতার বুকে মাছ উৎসব বিজেপি-র। সেখানে মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাছের কালিয়া। সেখানে দেখা গেল তাপস রায়, দিলীপ ঘোষদের। পাতপেড়ে মাছ-ভাতা খেলেন তাঁরা। আর সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করলেন তাপস। ক্ষমতায় থাকাকালীন মমতা পর্যাপ্ত মাছের ব্যবস্থা করেননি বলে অভিযোগ তুললেন। (BJP News)

কী উপলক্ষে এই আয়োজন, তা জানতে চাইলে নেতৃত্ব বলেন, "আগে বলা হচ্ছিল বিজেপি সরকার এলে মাছ বন্ধ হয়ে যাবে। তাই জানানো হচ্ছে যে, এমন কোনও ব্যাপার নেই। সাধারণ মানুষের খাবার কোনও দিন বন্ধ হবে না।" বিজেপি এলে মাছ-মাংস বন্ধ খাওয়া হয়ে যেতে পারে বলে ভোটের আগে যে ধারণা তৈরি করা হয়েছিল, সেই ধারণা ভেঙে দিতেই এই আয়োজন বলে জানান তাঁরা। শুধু তাই নয়, চালানি মাছ নয়, বাংলার মাছই খাওয়া হবে বলে জানালেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Advertisement

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget