এক্সপ্লোর

BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?

'যখন না মানে, তাকে ত্যাজ্যপুত্র করতে হবে । তখন লাথি মেরে বের করে দেবে পার্টি । তখন বুঝতে পারবে।' - বলছেন সুকান্ত।

কলকাতা : দিন কয়েক আগেই একশো দিন পূর্ণ করে ছেড়ে রাজ্যের প্রথম বিজেপি সরকার । কিন্তু এখনই দিক - দিক থেকে আসছে স্থানীয় বিজেপি নেতাদের তোলাবাজির অভিযোগ, জেলায় - জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দলের খবরও প্রকাশ্যে। আর সেটাকেই এখন আক্রমণের অস্ত্র করছে বিরোধীরা। 

কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের কটাক্ষ, ' জিতেন্দ্র তিওয়ারি বিজেপির বিধায়ক তাকে বলতে হচ্ছে, পনেরো বছরের যা যা অভিযোগ ছিল দু মাসে ক্রস করে গেছে আমাদের কর্মীরা । বিজেপির উপরের নেতানেত্রীদের বলতে হচ্ছে দোলাবাজি না, গুণ্ডাগিরি না। '

এদিকে পার্টির হয়ে ব্যাট ধরতে গিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলছেন, ' আপনার ছেলে যদি দোষ করে, আপনি তো প্রথম দিনই তাকে ত্যাজ্যপুত্র করে দেন না ! ওটা বোঝান, শোনান, বাবা বলেন, সোনা বলেন, তারপর দু-চার ঘা দেন। আমাদের পার্টিও তাই করছে। যখন না মানে, তাকে ত্যাজ্যপুত্র করতে হবে । তখন লাথি মেরে বের করে দেবে পার্টি । তখন বুঝতে পারবে। '  

এই প্রসঙ্গে বিধায়ক ('ঋতব্রত-তৃণমূল')   সন্দীপন সাহা বলছেন,তৃণমূলে এগুলো হত বলেই তো মুখ ফিরিয়েছে। এটা প্রশাসনের দেখা উচিত। 

গত কয়েকদিনে খাস কলকাতাতেই বারবার সামনে আসছে বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। উঠছে তোলাবাজির অভিযোগ। আনন্দপুর, এন্টালি থেকে কসবা- বারবার সামনে আসা এই ধরনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আনন্দপুরে সামান্য প্রীতিভোজের আয়োজন! সেখানেও উঠেছে তোলাবাজি ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ! অন্যদিকে কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে, দুর্গাপুজোর খুঁটিপুজো ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুলকালাম বেঁধেছে।   যদিও এ নিয়ে বিজেপির-ই একদল কর্মী বলছেন, এগুলো সব ৪ মে-র পর হঠাৎ বিজেপি হয়ে যাওয়াদের কাণ্ড। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আগের তৃণমূল আমলের মতো বিজেপি আমলেও কি তোলাবাজি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ মারাত্মক আকার নিচ্ছে?

১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে সাড়ে তিন মাস আগে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল সরকারের থেকে রাজ্যের মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার নেপথ্যে রয়েছে সীমাহীন দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, গোষ্ঠীদ্বন্দ্বের মতো কারণ।   তোলাবাজি রুখতে বারবার বার্তা দিতে হচ্ছে খোদ দলের রাজ্য সভাপতিকে। এমনকী, দলের নাম করে সিন্ডিকেট-তোলাবাজি রুখতে ফ্লেক্স দিতে হয়েছে কসবার ৩ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতিকে।  ক্ষমতায় আসা কয়েক মাসের মধ্যেই যখন এসব ছবি সামনে আসছে, তখন কটাক্ষ করতে ছাড়েনি কালীঘাট-তৃণমূল শিবির। গত কয়েকদিনে খাস কলকাতাতেই তোলাবাজি থেকে গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক অভিযোগ উঠেছে বিজেপির অন্দর থেকেই! এখন রাজ্য নেতৃত্ব এটাকে কী করে সামাল দেয়, সেটাই দেখার।  

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Advertisement

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget