এক্সপ্লোর

Anupam Hazra: 'ব্রিগেড লালে লাল', ফের সোশ্যাল পোস্টে দলের অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা!

Anupam Hazra On Brigade : লোকসভা ভোটের দু'মাস আগে ব্রিগেড "লালে লাল"! এই উচ্ছ্বসিত পোস্ট কার? না কোনও বাম নেতা নন, বিজেপি নেতা অনুপম হাজরার!

দীপক ঘোষ, সুদীপ্ত আচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ক্ষমতায় না থেকেও লোকসভা ভোটের ২ মাস আগে লালে-লাল বাম-ব্রিগেড! দরকার হয়নি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ছবি! উচ্ছ্বসিত হয়ে সোশাল মিডিয়ায় এমন পোস্ট করে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা! তাঁর এই মন্তব্যকে ব্যক্তিগত উপলব্ধি বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য! এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল! 

লোকসভা ভোটের দু'মাস আগে ব্রিগেড "লালে লাল"! এই উচ্ছ্বসিত পোস্ট কার? না কোনও বাম নেতা নন, বিজেপি নেতা অনুপম হাজরার! ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের পরে সিপিএম যখন রাজ্য-রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, তখন তাদের যুব সংগঠনের ডাকা সমাবেশের এই ভিড় নিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে তুললেন, গেরুয়া শিবিরের নেতা অনুপম হাজরা। দলকে রীতিমতো আত্মসমীক্ষার পরামর্শ দিয়েছেন বীরভূমের প্রাক্তন সাংসদ! 

নিজের ফেসবুক প্রোফাইলে, ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের ড্রোন শটের একটি ছবি পোস্ট করে, অনুপম হাজরা লিখেছেন, না ক্ষমতায় কেন্দ্রে, না ক্ষমতায় রাজ্যে....শেষ কবে ক্ষমতায় ছিল, তাও হয়তো অনেকে ভুলে গেছে। না ছিল প্রধানমন্ত্রীর ছবি, না ছিল মুখ্যমন্ত্রীর ছবি, তবুও দেখি প্রচারের চাকচিক্য, তাম-ঝাম ছাড়াই -  লোকসভা নির্বাচনের মাত্র দু মাস আগে ব্রিগেড 'লালে লাল'। বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, 'সিপিএম কবে লাস্ট ক্ষমতায় ছিল, আমরা ভুলে গেছি। না কেন্দ্রে ক্ষমতায় আছে, না রাজ্যে ক্ষমতায় আছে। তা সত্বেও যেভাবে মানুষ  ব্রিগেডে জমায়েত হয়েছিল, সেটা অবাক করার মতো। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কারও ছবি ছিল না।' 

২০২১-এর বিধানসভা নির্বাচনের বিজেপি যখন একের পর এক ভিনরাজ্যের নেতা, মুখ্যমন্ত্রীদের নিয়ে এসে প্রচারে ঝড় তুলেছিল, তার পাল্টা বাংলা তার ঘরের মেয়েকেই চায় - এই ন্যারেটিভ সামনে রেখে সুফল ঘরে তুলেছিল তৃণমূল। কার্যত সে কথাই মনে করিয়েই, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে বাদ পড়া অনুপম হাজরা লিখেছেন,'আমাদের চারদিকে ভূত কমিটির ঘনঘটা। মনে রাখতে হবে, বাঙালি খুব সংবেদনশীল জাতি। আত্মতুষ্টিতে না ভুগে, বাংলার মানুষের মন পড়তে পারাটা খুব দরকার।' অনুপম হাজরা বলেন,'কিছু বছর আগে সিপিএমকে ধর্তব্যের মধ্যেই রাখতাম না! এই যে জমায়েত সিপিএমের অস্তিত্বের জানান দিচ্ছে। ব্রিগেডের সমাবেশে এত মানুষের আশা, ক্ষতিটা কার করবে, আমাদের না তৃণমূলের? '

আরও পড়ুন, হামলার পর ৪ দিন, এখনও বেপাত্তা শেখ শাহজাহান

রাজ্য বিজেপি  মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'ওনার উপলব্ধি, উনি বিজেপিকে কীভাবে দেখছেন, তাঁর মতামত, আমার বক্তব্য নেই। সিপিএমের ব্রিগেড দ্বিচারী ব্রিগেড। মানুষকে বার্তা দিতে পারেনি। সেলিম, মমতা-অধীরের সঙ্গে কী কথা বলল বলছেন, কিন্তু, আর কোনও বার্তা দিতে পারেননি। ' রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে, সমাবেশে ভিড় হওয়া এক জিনিস আর সেই ভিড়কে বুথ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া আরেক জিনিস। শেষ কথা বলবে সংগঠনই। সেখানে কে কাকে টেক্কা দেয়, তার উত্তর দেবে সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget