এক্সপ্লোর

Arjun Singh: রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা, কাঠগড়ায় BJP-র অর্জুন-প্রিয়াঙ্গু, থানায় অভিযোগ দায়ের

Israeli Flag:রামনবমীর শোভাযাত্রায় রবিবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় অর্জুনের অনুগামীদের।

সমীরণ পাল, ভাটপাড়া: বিজেপি-র রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা ওড়ানোর অভিযোগ। বিজেপি নেতা অর্জুন সিংহ এবং প্রিয়াঙ্গু পাণ্ডের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। বিষয়টি নিয়ে চরমে পৌঁছেছে রাজনৈতিক তরজা। অর্জুন এবং প্রিয়াঙ্গুর বিরুদ্ধে ভাটপাড়া থানা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ সোম। অর্জুনের দাবি, "ইজরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র। হিন্দুদেরও বন্ধু"। (Arjun Singh)

গত রবিবার রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করেছিল বিজেপি। ভাটপাড়ায় শোভাযাত্রায় অংশ নেন অর্জুন এবং প্রিয়ঙ্গু। সেখানে একহাতে রামচন্দ্রের ছবি সম্বলিত গেরুয়া ধ্বজা ধরেছিলেন অর্জুন, তাঁর অন্য হাতে ছিল ইজরায়েলের নীল-সাদা পতাকা। প্রিয়াঙ্গুকেও দুই  হাতে ইজরায়েলের পতাকা হাতে শোভাযাত্রায় হেঁটে যেতে দেখা যায়। সেই নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন সোমনাথ। (Israeli Flag)

রামনবমীর শোভাযাত্রায় রবিবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় অর্জুনের অনুগামীদের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ইজরায়েলের পতাকা হাতে স্পষ্ট দেখা যায় অর্জুন এবং প্রিয়াঙ্গুকে। সেই নিয়ে তাঁদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে কেন রাস্তায় নামতে হল অর্জুন এবং প্রিয়াঙ্গুকে, প্রশ্ন উঠছে সব মহল থেকেই। (Rama Navami)

কিন্তু এর মধ্যে অন্যায় কিছু দেখছেন না অর্জুন। তাঁর বক্তব্য, "প্রাক্তন সাংসদ বলে ইজরায়েলের পতাকা নিতে পারব না কেন? অন্য দেশের ঝান্ডা নিতে পারব না কেন? অন্য দেশের ঝান্ডা যদি হিন্দুদের সমর্থন করে...ইজরায়েল-ভারতের ইতিহাস জানেন না। ইজরায়েল যখন বিপদে ছিল, তোপ ও বন্দুক ছিল না, তখন এখান থেকে তলোয়ার নিয়ে রাজস্থানের রাজপুতরা গিয়েছিল ইজরায়েলকে রক্ষা করার জন্য। সেই সময় থেকে ইজরায়েল আমাদের বন্ধু।"

অর্জুন আরও বলেন, "ইজরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধে ভারতের মুসলিমদের কষ্ট হয়। প্যালেস্তাইনের ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নামে, মহরমের মিছিলে প্যালেস্তাইনের ঝান্ডা থাকে, পাকিস্তান জিতলে বাজি ফাটায়। ইজরায়েলিরা আমাদের ভারতের বন্ধু, জেহাদি-সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ওদের সম্মান করব না?"

থানায় অভিযোগ দায়ের হলেও, অর্জুনের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু গোটা ঘটনায় অর্জুন এবং প্রিয়াঙ্গুরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রামনবমীর শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা নিয়ে রাস্তায় নেমে তাঁরা অশান্তি তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ তৃণমূলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget