এক্সপ্লোর

Dilip on TMC Leaders : "নেতাদের ধরে পিছনে একটু পেট্রোল দিয়ে দিন", আলুর দামবৃদ্ধি নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপের

Bankura Rally : কলকাতার বাজারগুলিতে জ্যোতি আলুর দাম বাড়তে বাড়তে পৌঁছে গেছে ৩০ টাকা প্রতি কেজি। আর চন্দ্রমুখী আলুর দাম তো হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছে

বাঁকুড়া : বেলাগাম আলুর দাম। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। "তৃণমূল নেতাদের ধরে পেট্রোল দিয়ে দিন, দেখবেন কেমন দৌড়বে।" বাঁকুড়ার সভা থেকে মন্তব্য দিলীপের। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম নিয়েও যুক্তি দিলেন বিজেপি নেতা।

কলকাতার বাজারগুলিতে জ্যোতি আলুর দাম বাড়তে বাড়তে পৌঁছে গেছে ৩০ টাকা প্রতি কেজি। আর চন্দ্রমুখী আলুর দাম তো হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল যখন মোদি সরকারের বিরুদ্ধে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের চড়া দাম নিয়ে সরব, তখন বিজেপির হাতিয়ার আলুর ভয়ঙ্কর দাম!

এনিয়ে বাঁকুড়ার সভা থেকে সরব হলেন দিলীপ। তিনি বলেন, "১৫-২০ টাকা থেকে এখন ৩৫-৪০ টাকা। আলু কি ইউক্রেন থেকে আসছে না রাশিয়া থেকে আসছে ? দ্বিগুণ কেন হল ? ৯০ টাকার পেট্রোল যদি ১০০-১১৫ টাকা হয়, তাহলে কত দাম বাড়ল ? ২০-২৫ শতাংশ বেড়েছে। আর আলু ? ১৮ টাকার আলু ৩৬ টাকা হয়েছে। ১০০ শতাংশ বেড়েছে। আলু তো সবাই খায়। পেট্রোল কেউ খায় নাকি ? নেতাদের ধরে একটু একটু পেট্রোল দিয়ে দিন, কেমন দৌড় মারবে দেখুন। আমরা ছোটবেলায় গরমে কুকুরের পেছনে পেট্রোল দিতাম। কেমন দৌড় মারে। তৃণমূল নেতাদের ধরে পেট্রোল দিয়ে দিন, দেখবেন কেমন দৌড়বে। তোমাদের কোনও যোগ্যতা নেই। পেট্রোল ছেড়ে দাও, আলুর দাম কমাতে পারছ না।"

এদিকে, আলুর দাম নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে ট্যুইটে খোঁচা দিতে দেরি করেননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তাতে তিনি লিখেছেন, বাঁকুড়ার মাচানতলায় দিলীপ ঘোষ কি বলেছেন তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দিয়ে দিতে ? ছোটবেলায় নাকি ওঁরা কুকুরের পিছনে ওইরকম করতেন ! আজকে ওঁর কথা শুনে যদি তৃণমূলের বদমাইশরা বিজেপি কর্মীদের ওইরকম করে ! উনি তো সিকিউরিটি পরিবৃত হয়ে থাকেন ! কিন্তু সাধারণ কর্মীদের কী হবে ? তথাগত রায় আরও লেখেন, পুলিশ তো চুপ করে থাকবে! ভেবেছিলাম আর কিছু বলব না, কিন্তু বলতেই হল। এইসব কথা লোকে কোনও অঞ্চল নেতার কাছ থেকে কষ্টেসৃষ্টে নিতে পারে। কিন্তু বিজেপির এক সর্বভারতীয় সহ-সভাপতির কাছ থেকে! মুখে যদি লাগাম পরানো না যায়, তাহলে মমতাকে বারমুডা পরাবার মতোই পরিণতি হবে!

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget