এক্সপ্লোর

Baruipur BJP Murder : পালাবদলের পর ঘরে ফিরেই বারুইপুরে বিজেপি কর্মী খুন, ষড়যন্ত্রে 'তৃণমূলের সঙ্গে জড়িত BJP নেতাও'?

বারুইপুরে বিজেপি কর্মী খুন, 'তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল' অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীর

ব্রতদীপ ভট্টাচার্য, বারুইপুর : পালাবদলের রাজ্যে খুন হয়ে গেলেন বিজেপি কর্মী। ঘটনা বারুইপুরের। নৃশংসভাবে খুন হলেন বিজেপি কর্মী। কার্যত স্ত্রীয়ের সামনেই বাপি প্রামাণিককে কুপিয়ে খুন করা হয় তাঁকে। এমনটাই অভিযোগ পরিবারের। মৃতের পরিবারের অভিযোগ এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র। আবার স্থানীয় এক বিজেপি কর্মী দাবি করছেন, তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করিয়েছেন বিজেপি নেতা সুজন মণ্ডল।  তাঁর দাবি, এই ঘটনায়  স্থানীয় বিজেপি নেতাও জড়িয়ে। তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত বিজেপি নেতা সুজন মণ্ডল । তার প্রতিবাদ করেছিলেন বাপি প্রামাণিক, তাই খুন। অভিযোগ মৃতের পরিবারেরও।                
 
পরিবার সূত্রে খবর, বাপি প্রামাণিক বহু বছর ধরেই বিজেপি করেন। আর বিজেপির কর্মী বলেই গত ১৮ বছর এলাকা ছাড়া ছিলেন। তৃণমূলের ভয়ে বাড়ি ফিরতে পারতেন না। পালাবদলের পর ফিরে এসেছিলেন পরিবারের কাছে। পরিবারের দাবি, রবিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তখন তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। অভিযোগ, কার্যত স্ত্রীয়ের সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বিজেপি কর্মীকে। খানিক দূরেই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। মৃতের স্ত্রী পুতুল প্রামাণিক জানাচ্ছেন, ঘটনার আগে তাঁর স্বামীর কাছে একাধিক ফোন আসে। স্বামী জানান, ' বলল খানিকটা যাব আর চলে আসব। ' বাড়ি থেকে কিছুটা এগোলেই খুন করা হয় তাঁকে। স্ত্রীর বক্তব্য, বিজেপি করতেন বলেই ১৮ বছর বাইরে ছিলেন, ৩ মাস হল ফিরেছেন। বিজেপি ভোটে জেতার পরই গ্রামে ফেরেন তাঁরা। তারপরই এই ঘটনা। মৃতের মেয়ের দাবি, তাঁরা বারবার বাবাকে রাজনীতিতে জড়াতে মানা করতেন।   

হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। ঘটনায় আটক করা হয়েছে কয়েকজনকে। এবার এই খুনের পিছনে তারা, তৃণমূলের লোকজন নাকি বিজেপিরই বিরুদ্ধ গোষ্ঠী, খতিয়ে দেখছে পুলিশ। খুনের মোটিভ সম্পর্কেও ধন্দ রয়েছে। এটি কি কোনও রাজনৈতিক খুন না কি কোনও ব্যক্তিগত আক্রোশের ফল, তদন্ত চলছে। 

এদিকে পরিবারের মানুষের হাহাকার, একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহিষ্ণু হতে বলছেন, বিজেপি কর্মীদের হানাহানি থেকে বিরত থাকতে বলছেন, সেখানে বিজেপির কর্মীরাই খুবন হয়ে যাচ্ছে।    

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
NRS Doctor Found Dead: 'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Advertisement

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget