এক্সপ্লোর

Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

Indranil Sen Arrested : দুর্গাপুজোকে সামনে রেখে ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ।

কলকাতা : "অনেক শিল্পীর পেটের ভাত কেড়েছেন। অন্যায়ের ফল পেতেই হবে।" ইন্দ্রনীল সেনকে ঠিক এই ভাষাতেই নিশানা করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, "গানের এত ট্যালেন্ট এবং তার পাশে যে চুরির এত বড় ট্যালেন্ট থাকতে পারে, এটা ওঁকে দেখেই সবাই কল্পনা করতে পারবেন। পুরো চন্দননগরবাসী এবং তার পাশে সিঙ্গুর...বিভিন্ন জায়গায় লুঠপাট করেছেন এবং সম্পত্তি দখল করেছেন এবং নিজে বিলাসবহুল...উঁচু পাঁচিল দিয়ে মোহরকে পুরো ঘিরে রেখেছিলেন। তারমধ্যে কী হত, না হত চন্দননগরবাসী জানেন, হুগলিবাসী জানেন। আজ যা হয়েছে, ভালর জন্যই হয়েছে। অনেক শিল্পীর পেটের ভাত কেড়েছে। সুতরাং, পাপ কখনো বাপকেও ছাড়ে না। মনে রাখতে হবে, অন্যায়ের ফল পেতেই হবে।" 

প্রেক্ষাপট...

দুর্গাপুজোকে সামনে রেখে ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। পুলিশের জালে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ, প্রাক্তন তথ্য় সংস্কতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, এটা প্রতারণা ও জালিয়াতির ঘটনা। চুক্তি হয়েছে ২০২৫ সালে, টাকা উঠছে ২০২২ সাল থেকে। অভিযুক্ত ইন্দ্রনীল সেন সরাসরি এই প্রতারণায় জড়িত। ইন্দ্রনীল সেনের ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

বাঙালির আবেগ দুর্গাপুজো। সেই প্রাণের উৎসবকে সামনে রেখে ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বুধবার সন্ধেয় নাটকীয়ভাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ, প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে তোলা হয় প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে। আদালতে তদন্তকারী অফিসার দাবি করেন, ২০২১-২০২২ 'মাস আর্ট' নামে সংস্থা পুজোর টিকিট বিক্রি করে। যাঁদের বিক্রি করে, তাঁরা অনেকেই ঠাকুর দেখতে পাননি। যে টাকা উঠেছে তা অনেকের কাছেই গেছে। টেন্ডারেও অনেক গরমিল পাওয়া গেছে। তখন সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্য়ায় দাবি করেন, এটা প্রতারণা ও জালিয়াতির ঘটনা। ইউনেস্কো ২৪টি পুজোকে বেছে নেয়নি। সেটা 'মাস আর্ট' করেছে। চুক্তি হয়েছে ২০২৫ সালে, টাকা উঠছে ২০২২ সাল থেকে। এটা সম্পূর্ণ জালিয়াতির ঘটনা। অনেকেই পুজো প্য়ান্ডেলে ঢুকতে পারেননি। চুক্তি ছাড়াই টাকা তোলা হয়েছে। এক অভিযুক্তর থেকে আরেক অভিযুক্তের অ্যাকাউন্ট টাকা ঢুকেছে। 

কলকাতা হাইকোর্ট আগাম জামিনের আবেদন খারিজ করে। ৩ জনের বয়ান নেওয়া হয়েছে। 

বুধবার জিজ্ঞাসাবাদের জন্য় দুপুর ২টো নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন ইন্দ্রনীল সেন। এরপরই সিজিও কমপ্লেক্সের বাইরে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিকেল ৫টা নাগাদ ইডি দফতর থেকে বেরোতেই নাটকীয়ভাবে কলকাতা পুলিশের গাড়িতে তোলা হয় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনকে। বৃহস্পতিবার আদালতে ইন্দ্রনীল সেনের আইনজীবী সোমনাথ সান্যাল দাবি করেন, ইন্দ্রনীল সব সময় তদন্তে সহযোগিতা করেছিলেন। আমার মক্কেল (ইন্দ্রনীল সেন) মাস আর্টের কোনও পদেই নেই। যিনি দেখতেন, তিনি ইন্দ্রনীল সেনের স্ত্রী। তাঁকে জামিন দিয়েছে আদালত। টিকিটের বিক্রি আমার মক্কেলের (ইন্দ্রনীল সেন) বিষয় ছিলই না।  পেটিএমের মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে। 

তখন সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্য়ায় বলেন, মন্ত্রী থাকাকালীন (ইন্দ্রনীল সেন) সমস্ত টেন্ডার ছেড়েছেন। কিছু জানি না বললে তো হবে না। 

ইন্দ্রনীল সেনের ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক জয়দীপ ভট্টাচার্য। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
West Bengal News Live: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
Advertisement

ভিডিও

Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই
Weather News: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
Jammu Kashmir CRPF Attack: CRPF-এর উপর হামলার পর জম্মু-কাশ্মীরে অভিযান
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Embed widget