এক্সপ্লোর

Bhangar College Agitation : ভাঙড় কলেজে বিক্ষোভ, মিটিং সেরে বেরিয়ে সায়ন্তন বসু বললেন, 'কয়েকদিন অপেক্ষা করুন'

South 24 Paragana News : এদিন তিনি যেতেই ভাঙড় কলেজে চরম বিক্ষোভ ছড়ায়। কলেজের গেট আটকে বিক্ষোভ দেখায় SFI, ISF। চলে পাল্টা বিক্ষোভ।

হিন্দোল দে, ভাঙড় : "আমি জানি না । আমার সামনে ঘটেনি তো। অতক্ষণ বাইরে ছিলাম, ভিতরে কী হয়েছে কী করে জানব।" মিটিং শেষে বেরিয়ে ভাঙড় কলেজের উত্তেজনা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন ওই কলেজের পরিচালন সমিতির সভাপতির সদ্য দায়িত্ব পাওয়া বিজেপি নেতা সায়ন্তন বসু।

এদিন তিনি যেতেই ভাঙড় কলেজে চরম বিক্ষোভ ছড়ায়। কলেজের গেট আটকে বিক্ষোভ দেখায় SFI, ISF। চলে পাল্টা বিক্ষোভ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিতরে ঢোকেন সায়ন্তন। এই ঘটনার পর এসএফআইয়ের পক্ষে দীপাঞ্জন নস্করের প্রশ্ন, সায়ন্তন বসু নিউটাউনে থাকেন, তিনি ভাঙড়ে এসে ভাঙড় কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হচ্ছেন, ভাঙড়ে কি মানুষ ছিল না ?

কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মিটিংয়ের পর সায়ন্তন বসু বেরিয়ে এলে কলেজে বিক্ষোভ-প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, "আমি একটা নির্দিষ্ট সরকারি কাজে এসেছি। আমার কাজ শেষ হয়েছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি।" তাঁকে প্রশ্ন করা হয়, বিক্ষোভের কারণ কী ? তার উত্তরে সায়ন্তন বলেন, "আমি জানি না। আমার কোনও ধারণাই নেই। সরকার আমাকে একটা নির্দিষ্ট কাজ দিয়েছে। সেই কাজে আমি এসেছি। আমার কাজ শেষ হল। আমি এখন কলকাতা ফিরে যাচ্ছি। আমার এব্যাপারে কিছু জানা নেই। আমি গাড়ির মধ্যে আপনাদের সামনে বসেছিলাম। আমাকে গেট খুলে দিলেন প্রিন্সিপ্যাল ম্যাডাম। আমি ভিতরে ঢুকে গেলাম।" 

ভিতরে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে কী বলবেন ? এই প্রশ্নের জবাবে সায়ন্তনের বক্তব্য, "আমি জানি না । আমার সামনে ঘটেনি তো। অতক্ষণ বাইরে ছিলাম, ভিতরে কী হয়েছে কী করে জানব। আমার সামনে ঘটেনি কিছু । আমার কাছে কেউ বাধা দিতে আসেনি। দূরে কেউ কিছু করতে পারে। আমি দেখিওনি। আমি একটা নির্দিষ্ট কাজ করতে এসেছি। আমি সেই কাজ সম্পূর্ণ করেছি। আমি চার্জ নিয়েছি। যা যা ওখানে সরকারি কাগজকর্ম ছিল দেখেছি। কলেজ পরিদর্শন করেছি। আবার যেদিন প্রিন্সিপ্যাল ম্যাডাম ডাকবেন, আমার সাহায্য দরকার হবে, আমার কিছু সিদ্ধান্ত নেওয়ার দরকার হবে এবং সরকার থেকে আমাকে বলবে...আমি আসব। সব নর্ম্যাল হয়ে যাবে। কয়েকদিন অপেক্ষা করুন।"

অন্যদিকে এসএফআইয়ের দীপাঞ্জন নস্কর বলেন, "তৃণমূল যে কায়দায় ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার চালিয়েছে এবং কলেজগুলো ফ্যাসিস্টের মাধ্যমে দখল করার চেষ্টা করেছে, ঠিক বিজেপির এবিভিপি, সেই কায়দায়...ফ্যাসিস্ট কায়দায় ভাঙড় কলেজকে দখল করার চেষ্টা করেছে। সম্পূর্ণটাই ৪ তারিখের পর আরাবুল এবং সওকত-বাহিনী...আজ যারা ছিল সায়ন্তন বসুকে নিয়ে ...কলেজের ভিতর ঢোকানোর কাজ করেছিল...প্রিন্সিপ্যাল ম্যাডাম কার নির্দেশে কলেজের ভিতরে পুলিশ ঢুকিয়েছিলেন ? পুলিশ যদি ঢুকিয়েও থাকেন, পুলিশ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার সাপেক্ষে সবটা করতে পারত। তাহলে কেন অহেতুক ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ করল ? আমার তৃতীয় প্রশ্ন, সায়ন্তন বসু...তিনি নিউটাউনে থাকেন, তিনি ভাঙড়ে এসে ভাঙড় কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হচ্ছেন ? ভাঙড়ে কি মানুষ ছিল না ? ভাঙড়ের জনপ্রতিনিধি আছেন, কবি-সাহিত্যিক আছেন। ভাঙড় কলেজকে বারবার কলুষিত করার জন্য এই কর্মকাণ্ডগুলি করা হচ্ছে।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget