এক্সপ্লোর

Suvendu Adhikari: 'যে হাতে মেরেছেন, সেই হাতে পা ধরাব', পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

Purba Medinipur: সুতাহাটার প্রাক্তন কাউন্সিলর তথা ঘনিষ্ঠ সত্যব্রত দাসের গ্রেফতারিতেই শুভেন্দুর গলায় হুঁশিয়ারির সুর বলে মনে করছে রাজনৈতিক মহল।

সুতাহাটা: প্রকাশ্য সভা থেকে এ বার পুলিশকে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পুলিশকে পায়ে ধরতে বাধ্য করবেন বলেই কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি। একই সঙ্গে তৃণমূলকেও (TMVC) হুঁশিয়ারি দিয়ে রাখলেন। ইচ্ছাকৃত ভাবে তাঁর ঘনিষ্ঠকে গ্রেফতার করানো হয়েছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু।  

প্রকাশ্য সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) সুতাহাটায় (Sutahata) সভা করেন শুভেন্দু। সেখানেই মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, "যে হাত দিয়ে কানে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাব। যদি পা না ধরাতে পারি, তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।"

তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু আরও বলেন, "এদের সঙ্গে কেউ নেই। পুলিশ বাবা পার করেগা। মিথ্যে মামলায় এরা এলাকার পরোপকারীকে জেলে ঢুকিয়েছে।"

আরও পড়ুন: Lalgola News: টাকা দিয়েও মেলেনি চাকরি, আত্মহত্যার পথ বেছে নেন যুবক, গ্রেফতার মূল অভিযুক্ত

সুতাহাটার প্রাক্তন কাউন্সিলর তথা ঘনিষ্ঠ সত্যব্রত দাসের গ্রেফতারিতেই শুভেন্দুর গলায় হুঁশিয়ারির সুর বলে মনে করছে রাজনৈতিক মহল। দুর্নীতির অভিযোগে ১৯ অক্টোবর গ্রেফতার হলদিয়ার প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত। পৌরসভার টেন্ডার কমিটির চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে। 

সিবিআই-কে বাবা বলে পায়ে পড়েছে শুভেন্দু, কটাক্ষ কুণালের

তবে এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী রাজনৈতিক জোকার। যে ২০২০ সালে বলেছিল, মোদি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, তার পর এক মাসও সময় লাগেনি সেই অবস্থান থেকে সরতে। যার কথা পাল্টায়, যে দল পাল্টায়...আরে শুভেন্দু...সিবিআই-এর এফআইআর-এ তোলাবাজ, ঘুষখোর, চোর হয়ে এখনও বাইরে ঘুরছো! তুমি তো সিবিআই-কে বাবা বলে পায়ে গিয়ে পড়েছো। সঙ্গে কোনও মানুষ নেই। দল বদলে বিজেপি-র থেকে নিরাপত্তা নিয়ে ঘুরে বড় বড় কথা। সিবিআই যখন তৃণমূলের বাড়ি যাবে, তখন ভাল লাগে। আর তোমার লোকেরা ধরা পড়লেই সমাজসেবী হয়ে যায়! তাই তো বলি বিজেপি-টা কি ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে!"

সত্যব্রতর বিরুদ্ধে অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, হলদিয়া পৌরসভা এলাকায় ভুয়ো কাজের নথি দেখিয়ে টাকা তোলা হয়। এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সত্যব্রতকে।

সেরা শিরোনাম

'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Baranagar Incident: “একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
“একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু

ভিডিও

Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget