এক্সপ্লোর

Suvendu On Tapasi: 'পুরভোটে হারিয়েছিলাম, বিধানসভা ভোটেও হারাব', শুভেন্দুর নিশানায় তাপসী !

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই তাপসীকে তীব্র আক্রমণ, শুভেন্দুর চ্যালেঞ্জের পর কী বলছেন তাপসী ?

কলকাতা: বছর ঘুরলেই যেখানে বিধানসভা নির্বাচন, সেখানে শুভেন্দু অধিকারীর গড়ে জোরালো ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাপসী মণ্ডল। হলদিয়ার বিধায়কের পাশাপাশি, যিনি তমলুক সংগঠনিক জেলার বিজেপির সভানেত্রীও ছিলেন। আর তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার তিন দিনের মাথায়, তাঁরই বিধানসভা কেন্দ্র হলদিয়ায় কর্মিসভা করলেন শুভেন্দু অধিকারী।


 
বিজেপি ছেড়ে আসা হলদিয়ার বিধায়ককে, ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল টিকিট দেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে তার আগেই তাপসীকে হারানোর ডাক দিলেন শুভেন্দু অধিকারী, সেই চ্যালেঞ্জ গ্রহণও করলেন হলদিয়ার বিধায়ক।শুভেন্দু অধিকারী বলেন, কাউন্সিলরে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে, হলদিয়ার কোনও ভূমিপুত্র, ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে। হিন্দুদের মাটি, দুর্জয় ঘাঁটি, বুঝে নিন এই দুর্বৃত্ত।'

হলদিয়া তৃণমূলে যোগদানকারী বিধায়ক  তাপসী মণ্ডল বলেন, 'আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি, আমি রণকৌশল তৈরি করেই নেমেছি। আর মাঠ কীভাবে তৈরি করতে হয়, যুদ্ধ কীভাবে জিততে হয়, সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে, আমি সেইভাবেই সামনের দিনে মোকাবিলা করব।' ১৯৯৭ থেকে ২০১৭ সালে, দীর্ঘ ২০ বছর হলদিয়া পুরসভার সিপিএমের কাউন্সিলর ছিলেন তাপসী। ২০১৬ সালে হলদিয়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের টিকিটে জয়ী হন। এরপর ২০১৭ সালের পুরভোটেও প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু, হলদিয়ার ৮ নম্বর ওয়ার্ডে নিজের মামা তৃণমূল প্রার্থী প্রশান্ত দাসের কাছে হেরে যান।তখন তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারীও। এদিন সেই পুরভোটের ইতিহাস মনে করিয়ে দিয়েই তাপসীকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, 'ওঁর কী স্ট্র্যাটেজি জানা আছে, নিজের মামা প্রশান্ত দাসের কাছে হেরেছিল, ১১১টা ভোট পেয়েছিল। কোনও কর্মসূচি করতে দিত না। মিটিং-মিছিল করতে দিত না। ১ লক্ষ ২০ হাজার টাকা বিধায়কের ভাতা পায়, একটা কর্মী বলতে পারবে না, তাঁর বিপদে ১ হাজার টাকা দিয়ে সাহায্য করেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার যে কোনও একজন SC বুথ সভাপতি দাঁড়ালে এই সিট জিতবে।'

আরও পড়ুন, ইস্তফা দেওয়ার পরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য TMC নেতা মলয়ের, 'খেলা শুরু..' !

দীর্ঘদিন সিপিএমে থাকার পর বিজেপি। আর এবার তৃণমূলে যোগ দিয়েছেন তাপসী মণ্ডল। এখনও পর্যন্ত বিজেপি ছেড়ে যে কয়েকজন বিধায়ক তৃণমূলে গেছেন, তাঁদের অনেকেই বিধায়ক পদ ত্যাগ করেননি। তিনিও কি সেই পথেই হাঁটবেন? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তাপসী। পাল্টা বিধায়কপদ না ছাড়া নিয়ে, তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারীও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget