এক্সপ্লোর

Suvendu Adhikari: মমতার আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ, শুভেন্দু বললেন, 'কোনও ব্যক্তি...' !

Digha Jagannath Temple : কিছুক্ষণ আগেই স্ত্রীকে সঙ্গে নিয়ে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছে যান দিলীপ। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময় হয়।

দিঘা : স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও হচ্ছে তাঁর। এই আবহে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। বিধানসভা ভোটের আগে এই ঘটনা একাধিক প্রশ্ন উস্কে দিচ্ছে রাজনৈতিক মহলে। আজ সকাল থেকেই এক তৃণমূল নেতা বলছিলেন, দিলীপ ঘোষ যদি দিঘায় জগন্নাথ মন্দির যান, তাহলে তাঁর মনে হচ্ছে, সেটা হবে শুভেন্দু অধিকারীর বুক চিরে পৌঁছালেন। তার কারণ, কাঁথিতে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল। স্বাভাবিকভাবেই এনিয়ে নানা প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, "হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলব। বিরোধী দলনেতা সরকার, সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব। বিজেপির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দেবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয়, তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু, কোনও ব্যক্তি তিনি কী করবেন, কী করবেন না, কী বলবেন, কী বলবেন না...সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই। একজনেরই বক্তব্যের ত্রুটি-বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তাঁর নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তরদাতার নাম হল শুভেন্দু অধিকারী।" 

এদিন কিছুক্ষণ আগেই স্ত্রীকে সঙ্গে নিয়ে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছে যান দিলীপ। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময় হয়। উত্তরীয় পরিয়ে দিলীপকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উদ্বোধনের দিনই দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপের পদার্পণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জল্পনা বাড়িয়ে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। প্রসঙ্গত, আজ একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, মুখ্যমন্ত্রী আজই কলকাতা ফিরে আসতে পারেন। অথচ দিঘা থেকে তাঁর ফেরার কথা ছিল কাল। কিন্তু, একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল আজই ফেরার। কিন্তু, শেষ পর্যন্ত প্রশাসনিক সূত্রে জানা যায়, তিনি আজ থাকবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনী অনুষ্ঠান করার পর তিনি দিঘায় যেখানে রয়েছেন সেখানে ফিরে গিয়েছিলেন। কিন্তু, অদ্ভুতভাবে দেখা গেল, দিলীপ ঘোষ যখন দিঘা গেট ক্রস করেছেন, তার ঠিক কয়েক সেকেন্ড আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় হঠাৎ বেরোল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন জিজ্ঞাসা করা হয়, তিনি কোথায় যাচ্ছেন ? তিনি জানান, জগন্নাথ মন্দিরে আর একবার ঢুকবেন। ঠিক তখনই মেন গেট দিয়ে ঢুকলেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে অপেক্ষা ছিল, কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের দেখা হয়। এটা কাকতলীয় ব্যাপার নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, দিলীপ ঘোষ আসার কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন। ফের তিনি মন্দিরে ঢোকেন। তখনই দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দেখা হয়।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget