এক্সপ্লোর

Suvendu Adhikari : "দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়", মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে বিঁধলেন শুভেন্দু

Mamata Banerjee : আজ ১১ দিনের বিদেশ সফরে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেন

কলকাতা : মুখ্যমন্ত্রীর বিদেশ সফর ঘিরে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। " দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়। পশ্চিমবঙ্গ থেকে হাওয়ালার মাধ্যমে যে টাকা তাঁর পরিবার সরাচ্ছে, সেই টাকাকে সুরক্ষিত করার জন্য গেছেন।" এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে অভিযোগ তুললেন শুভেন্দু।

আজ ১১ দিনের বিদেশ সফরে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেন। দুবাই হয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবেন বার্সেলোনা। মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে রয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের একজন করে প্রতিনিধি। লন্ডন থেকে এসে প্রতিনিধিদলে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "৫ বছর পরে আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তারা পার্টনার ছিল । ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভাল আছে। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি। সুতরাং দেখা যাক কী কী হতে পারে। কারণ, আমাদের এখানে ২১, ২২ ও ২৩ বিজনেস সম্মেলন আছে। ওরা বারবার আসে। কিন্তু, আমরা কেউ যাই না। সেইজন্যই এই ছোট্ট দেশটাকে বেছেছি। আর দুবাইতেও আছে একটা বিজনেস সম্মেলন। আর একটা প্রবাসীদের মিটিং। সময়ে সময়ে তা জানিয়ে দেব। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।"

যদিও এপ্রসঙ্গে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, "ওখানে মানি সাইফন হচ্ছে। দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়। তার আগে ভাইপো, ভাইপোর স্ত্রী, ভাইপোর শ্যালিকা প্লট রেডি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্লটের সাক্ষী। অতএব তিনি দুবাইকে ট্রানজিট পয়েন্ট করেছেন, স্পেনে যাওয়ার জন্য নয়। পশ্চিমবঙ্গ থেকে হাওয়ালার মাধ্যমে যে টাকা তাঁর পরিবার সরাচ্ছে, সেই টাকাকে সুরক্ষিত করার জন্য।"

মুখ্যমন্ত্রীর সময়সূচি-

মুখ্যমন্ত্রীর সময়সূচি অনেকটা এরকম। আজ তিনি কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যাবেন। সেখানে তিনি একটি সম্মেলন যোগ দেবেন। তারপর আগামীকাল সকালে তিনি মাদ্রিদের উদ্দেশে রওনা দেবেন। মাদ্রিদে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তার পাশাপাশি তিনি ট্রেনে করে বার্সেলোনায় পৌঁছবেন। বার্সেলোনা বিজনেস সামিটে যোগ দেবেন। এই পরিস্থিতিতে আগামীদিনে বাংলায় বিদেশি লগ্নি আসতে পারে বলে আশা করা হচ্ছে। 

সেরা শিরোনাম

CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget