এক্সপ্লোর

Suvendu Adhikari: 'যারা SIR-কে NRC বলে মুসলিমদের তাতাচ্ছেন, তাঁরাই কিন্তু SIR অ্যাকসেপ্ট করেছেন', TMC-কে আক্রমণ শানালেন শুভেন্দু

SIR Issue: ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পারদ দিনে দিনে চড়ছে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যে চলছে SIR। আর তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। SIR-এর সঙ্গে NRC-কে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। পাল্টা কড়া জবাব দিয়েছে তৃণমূল।

ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পারদ দিনে দিনে চড়ছে। SIR-NRC আতঙ্কে একাধিক মৃত্য়ু এবং আত্মহত্যার অভিযোগকে হাতিয়ার করে সরব তৃণমূল। পাল্টা তাদের বিরুদ্ধে মৃত্য়ু নিয়ে রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। এই আবহে SIR এবং NRC-কে পরস্পরের সঙ্গে জুড়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "২১-এর নির্বাচনেও তিনি CAA-কে NRC বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর যে নেতারা রয়েছেন, যাঁরা প্রকৃতপক্ষে না হিন্দুর উপকার করেছেন, না মুসলমানের উপকার করেছেন। লাগাতার SIR-কে NRC বলা, SIR করতে না দেব, এই প্রচার হুমকি দেওয়া এবং BLO থেকে শুরু করে নির্বাচন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি (মুখ্যমন্ত্রী) আক্রমণ চালিয়ে গেছেন।"

SIR-আবহে সুর চড়াতে গিয়ে, সম্প্রতি বারবার NRC-র প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর দলের নেতারা। তিনি বলেন, "সামনে SIR, আর পিছনে কী? পিছনে কি মীরজাফর স্যার ? ভোটের নামে SIR? পিছনে কি মীরজাফর স্যার?  NRC?" এনিয়ে বীরভূম তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন, "SIR করার পর কিন্তু NRC হবে। যেটা অসমে হয়েছে। এবারে SIR-এ যদি নাম বাদ যায়, NRC তে ডাকবে।" এবার তা নিয়ে পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস, যারা বাইরে SIR-কে NRC বলে মুসলিমদের তাতাচ্ছেন, যারা শরণার্থী হিন্দুদের ভুল বোঝাচ্ছে যে CAA-তে আবেদন করবেন না, সব বন্ধ হয়ে যাবে। মিথ্যাচার, তাঁরাই কিন্তু SIR অ্যাকসেপ্ট করেছেন এবং সই দেখুন, ডেট ৩১ তারিখ।"

শশী পাঁজা বলেন, "আপনার নাগরিকতা নিয়ে প্রশ্ন তুলছে। কারা ? যারা নির্বাচন কমিশনের হাতে এত ক্ষমতা দিয়েছে। পিছনে  একটি রাজনৈতিক দল...বিজেপি...প্রতিনিয়ত আপনি কেন কারো সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন তুলবেন ? কেন আপনি জিজ্ঞাসা করবেন সে নাগরিক কি নয় ? এটা তো ভোটার লিস্টে সংশোধনীর কাজ বলার চেষ্টা চলছে...নিবিড়...তাহলে নিবিড়ে নাগরিক বাদ যাচ্ছে কেন ? ভোটারকে ভোটার কি না জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করছে তুমি দেশের নাগরিক কি না।"

পশ্চিমবঙ্গে SIR-এর কাজ যেমন চলছে, তেমন একদিনের জন্য়ও তা নিয়ে থেমে নেই রাজনৈতিক বাগযুদ্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget