এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কোনও দাদা-দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও...', BLO-দের হুঁশিয়ারি শুভেন্দুর

SIR News: শুরু হয়ে গেছে SIR। গুরু দায়িত্ব বুথ লেভেল অফিসারদের ঘাড়ে। কিন্তু কখনও শাসক-কখনও বিরোধী। লাগাতার হুমকি দিচ্ছে তাদের।

শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকার, কলকাতা : লাগাতার হুমকি-হুঁশিয়ারির মধ্যে পড়তে হচ্ছে BLO বা বুথ লেভেল অফিসারদের। বুধবারও বিহারের প্রসঙ্গ টেনে BLO-দের হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'কোনও দাদা-দিদির কথা শুনবেন না। নইলে পরিণতি বিহারের মতো হবে।' এর আগে খোদ মুখ্য়মন্ত্রীর মুখেও বিএলও-দের উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেছিল।

শুরু হয়ে গেছে SIR। গুরু দায়িত্ব বুথ লেভেল অফিসারদের ঘাড়ে। কিন্তু কখনও শাসক-কখনও বিরোধী। লাগাতার হুমকি দিচ্ছে তাদের। ইতিমধ্য়েই বিএলও-দের একাংশের সঙ্গে তৃণমূলের সম্পর্কের অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে ফের বিহারের প্রসঙ্গ টেনে BLO-দের হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি বলেন, "প্রত্যেকদিন রাজ্য থেকে, ৫০টা জায়গা থেকে পাচ্ছি। আপনি (BLO) ভাবছেন বিহারের পুলিশ নীতীশ কুমারের হাতে ছিল, তাই জেলে গিয়েছিল। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে, আপনি জেলে যান, সেই ব্যবস্থা করব।" তাঁর সংযোজন, "BLO-রা কোনও পার্টি, কোনও দাদা-দিদির কথা শুনবেন না। নইলে আপনাদের পরিণতিও বিহারের BLO-দের মতো হবে।"

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তী বলেন, "দেখছে যখন সিবিআই-ইডি আর ধর্ম দিয়ে ভোটে জেতা যাচ্ছে না, তাই জ্ঞানেশ কুমারকে দিয়ে ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা ! তাই কি বিহারের উদাহরণ দিচ্ছে ? বিহারে এতজন বিএলও-কে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। এটা কি প্রকারান্তরে হুমকি দিচ্ছেন রাজ্যের বিএলও-দের প্রতি যে, আমাদের নির্দেশমতো কাজ করো, নাহলে জ্ঞানেশ কুমারকে দিয়ে তোমাদের সাসপেন্ড করিয়ে দেওয়া হবে ?"

যদিও, এর আগে খোদ মুখ্য়মন্ত্রীও কার্যত বিএলও-দের কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "আপনারা BLO যেসব লিস্ট করেছেন, BLO-দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারও নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন নির্বাচন কমিশন তার নোটিফিকেশন যখন হবে, ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে রাজ্য সরকার। আবার নির্বাচনের পরেও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।"

শাসক-বিরোধী হুমকি দিচ্ছে। আবার নির্বাচন কমিশন বলছে, নিয়ম অনুযায়ী কাজ করতেই হবে। এসবের মাঝে চিঁড়ে চ্য়াপ্টা অবস্থা BLO-দের। তাঁরা চাইছেন নিরাপত্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget