এক্সপ্লোর

Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?

BJP Leader Tathagata Roy Reaction: দিকে দিকে বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি তথাগত রায়ের গলায় শোনা গেল সাফাইয়ের সুর, যা বললেন...

কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা: দিকে দিকে বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি তথাগত রায়ের গলায় শোনা গেল সাফাইয়ের সুর। তাঁর দাবি, 'যারা তোলাবাজি করছে এরা তো আগে তৃণমূল ছিল। সিপিএমের কাছ থেকে তৃণমূল যেটা শিখেছে সেটা আরেকটু খেলিয়ে তৃণমূল করেছে।' এনিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের আশঙ্কা, ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', রাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ? বিস্তারিত জানাল আলিপুর আবহাওয়া দফতর

দিকে দিকে বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বহুক্ষেত্রে বিজেপিই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু এ নিয়ে, বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির গলায় শোনা যাচ্ছে সাফাইয়ের সুর।অন্য় যুক্তি খাড়া করার চেষ্টা করছেন তিনি। সরকারের বয়স সবে ৬ মাস। কিন্তু তাতেই দিকে দিকে তোলাবাজিতে নাম জড়াচ্ছে শাসক দল বিজেপির নেতা-কর্মীদের একাংশের। বারবার বার্তা আসছে উপরমহল থেকে। 
 
তালিকা দিনে দিনে লম্বা হচ্ছে। আর তথাগত রায় দোষ চাপানোর চেষ্টা করছেন সিপিএম ও তৃণমূলের ঘাড়ে। বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি তথাগত রায় বলেন, যারা তোলাবাজি করছে এরা তো আগে তৃণমূল ছিল। এতকাল ধরে সংসার এই তোলাবাজির ওপরে চালিয়েছে সিপিএম আমলে এবং তৃণমূল আমলে, সিপিএম আমলে যে হাজার হাজার কারখানা তুলে দিল সিপিএম, সেইসময় যে লোকগুলো বেকার হয়েছে তারা এর মধ্যে ভিড়েছে। সিপিএমের কাছ থেকে তৃণমূল যেটা শিখেছে সেটা আরেকটু খেলিয়ে তৃণমূল করেছে দলের শীর্ষ নেতৃত্ব ক্রমাগত বলছে যে এটা কোরোনা। ৪৯ বছরের কুশিক্ষা রাতারাতি শুধরোবে? প্রথম ৬ মাসেই এর প্রকোপ বেশি দেখা যাবে। তারপরে আস্তে আস্তে ঠিক হবে।  
 
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন, আমি শুভেচ্ছা জানাচ্ছি কারণ উনি স্বীকার করলেন যে বিজেপি তোলাবাজের দল হয়ে গেছে। বিজেপি যে তোলাবাজে ভরে গেছে এটা তথাগত রায় স্বীকার করলেন। তৃণমূলের তোলাবাজকে তো বিজেপির মন্ত্রী করেছেন। তৃণমূলের তোলাবাজরা যদি বিজেপির মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী হয় তাহলে তাঁদের তাড়িয়ে দিন। দম দেখব। মন্ত্রীগুলোকে, নেতাগুলোকে তাড়িয়ে দিন। দম আছে, তথাগতবাবু? 

এবিপি আনন্দ: যারা অ্যারেস্ট হচ্ছেন তারা বিজেপি নেতা, বিজেপি কর্মীরাই অ্যারেস্ট হচ্ছেন। তাহলে তো শুধুমাত্র তৃণমূল করছে এটা তো এমন নয়।  এই ৬ মাসের মধ্যেই তারা এব্যাপারে হাত পাকিয়ে ফেলেছেন।  

তথাগত রায়, প্রাক্তন রাজ্য় সভাপতি, বিজেপি: না না হাত পাকায়নি। এরা কারা? এরা তো আগে তৃণমূল ছিল। তার আগে তারা সিপিএম ছিল।  তারা আগে একটা জার্সি ছিল, আগে মোহনবাগান ছিল তারপরে ইস্টবেঙ্গল হল। এখন মহামেডান স্পোর্টিং হয়েছে। তাতে তো তাদের স্বভাব বদলায়নি। স্বভাবটা ধরে শুধরোতে হবে এবং শুধরানোর জন্য কিছু চণ্ডনীতি প্রয়োজন।  কারখানাগুলো সিপিএম তুলে দিয়েছিল। তারপরে তারা তৃণমূলের আমলে এল। তৃণমূলের আমলে দেখল যেখান থেকে খুশি তোলাবাজি করা যায়। তো এখন তারা বিজেপিতে এসেছে। সেই পুরনো হ্যাবিট থেকে গেছে। সেই হ্যাবিটগুলোকে শুধরোতে হবে।   
 
মমতা তৃণমূল কংগ্রেসের নেতা বৈশ্বানর চট্টোপাধ্য়ায় বলেন, এ তো পিঠ বাঁচাতে উনি (তথাগত রায়) বলছেন। এখন ওনারা তো শুদ্ধিকরণের কথা বলছেন, এত সততার কথা বললেন, এত বললেন সব শেষ হয়ে গেছে। সবাই মিলে একই কথা বলছেন যে, বিজেপির লোকেরা তোলাবাজি করছে এবং এত তোলাবাজি করছে যে, মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় খবর নিন। দেখুন কীরকম সরকার চলছে, কীরকম তোলাবাজি চলছে।' দায় এড়িয়ে কি তোলাবাজি বন্ধ করা সম্ভব? নানা মহলে কিন্তু এই প্রশ্ন উঠছেই। 

Advertisement

সেরা শিরোনাম

Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
Weather Update: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget