এক্সপ্লোর

BJP MLA : আনিস-মৃত্যুর বিচার চেয়ে পথে SFI-DYFI, স্বাগত বিজেপি বিধায়কের

SFI-DYFI's Movement : বিজেপির নবান্ন অভিযানের ঠিক এক সপ্তাহ পর, কলকাতায় আন্দোলনের মধ্যে দিয়ে শক্তি দেখাল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন

দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আনিস খানের (Anis Khan) মৃত্যুর বিচার চেয়ে মঙ্গলবার ধর্মতলায় ইনসাফ সভা করল SFI-DYFI। বিশাল জমায়েতের সেই কর্মসূচিকে কার্যত স্বাগত জানিয়েছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ (Bankim Ghosh)। বামেরা এতে গুরুত্ব দিতে নারাজ। যদিও, বিজেপি বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে, বাম-বিজেপি আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, ওদের লড়াই তো মূলত তৃণমূলের বিরুদ্ধে। ফলে ওরা যে ইস্যুটা নিয়ে লড়াই করছে, সেই ইস্যুটা তো তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের। ফলে এটা তো, আমরা সরাসরি নীতিগতভাবে ওদের সমর্থন না করলেও, কমন ইস্যু তো এসে যাচ্ছে অনেক ক্ষেত্রে। আমাদের লড়াই, ওদের লড়াই অনেক সময় এক হয়ে যাচ্ছে।

কার্যত বামেদের আন্দোলনের পাশে বিজেপি বিধায়ক । বিজেপির নবান্ন অভিযানের ঠিক এক সপ্তাহ পর, কলকাতায় আন্দোলনের মধ্যে দিয়ে শক্তি দেখাল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। তৃণমূল যেখানে ২১ জুলাইয়ের সমাবেশ করে, সেখানে SFI-DYFI’এর ডাকে, দেখা গেল বিরাট জমায়েত। গত সপ্তাহের মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে, অগ্নিগর্ভ হয়ে উঠেছিল কলকাতা। ঠিক এক সপ্তাহ পর, ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে সুবিচারের দাবি এবং দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে শহরের রাজপথের দখল নিল SFI-DYFI সমর্থকরা।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, বামেদের এই আন্দোলনকে কার্যত স্বাগত জানিয়েছেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। যিনি নিজে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বঙ্কিম ঘোষ বলেন, বামেরা যে লড়াইটা দিচ্ছে, মূলত আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা দিচ্ছে। আমরা চাই, বাম হোক, ডান হোক, সবাই মিলে, তৃণমূল কংগ্রেসটাকে ক্ষমতাচ্যুত করা হোক। এখানে যা অনৈতিকতা চলছে, তৃণমূলটাকে না সরালে, এখানে অন্যান্য কোনও রাজনৈতিক দল, তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে, এখানে কাজ করতে পারবে না।

কী বলেছিলেন শুভেন্দু ?

সম্প্রতি নবান্ন অভিযানের আগে ইঙ্গিতপূর্ণ আহ্বান শোনা গেছিল শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেছিলেন, বাংলার মানুষ দেখতে পাচ্ছে। ৭৫ বছরে এই দৃশ্য কেউ দেখেনি। তাই CGO’তে গিয়ে লাভ নেই বামপন্থী বন্ধুরা। যেতে যদি সত্যি চান, আমাদের সাথে ১৩ তারিখে, নবান্ন চলুন। তার কারণ, সবাই বলছে, পার্থ-কেষ্ট চুনোপুঁটি, সব খেয়েছে? চোরেদের রানিমাকে ধরে যদি, টেনে নামাতে হয় ১৪ তলা থেকে, নবান্নই যেতে হবে।

এবার সেই সুর গেরুয়া শিবিরের আরেক বিধায়কের গলায়। তবে বঙ্কিম ঘোষ যখন কার্যত বামেদের আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন, তখন তাঁরই দলের সর্বভারতীয় সহ সভাপতির গলায় শোনা গেছে উল্টো সুর। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, DYFI কোথায়, CPM কোথায়, যখন তাদের সামনে ছিল, তখন কিছু করতে পারেনি ওরা। এই চিটফান্ডের কেলেঙ্কারি, ইত্যাদি লুঠপাট তো শুরু করেছেন ওনারা। বৃক্ষ রোপণ করেছিলেন, বিষবৃক্ষ রোপণ করেছিলেন, সেই বিষ ফল আমাদের খেতে হচ্ছে। ওরা যাই করুক, তাতে কিছু যায় আসে না।

সব মিলিয়ে বামেদের কর্মসূচির দিনে, বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে, রাজ্য রাজনীতি সরগরম। 

আরও পড়ুন ; ‘আরএসএসকে নিয়ে আসতে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget