এক্সপ্লোর

BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?

Papiya Adhikari : অন্যদিকে বিধায়ক দাবি করেছেন, বিশ্বাস করে কাজে নিয়েছিলাম, বিশ্বাসঘাতকতা করবে ভাবিনি।

কলকাতা : বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ককে গ্রেফতার করা হল। এই মর্মে জানিয়েছেন বিধায়ক নিজেই। লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি জগদ্দলের বাসিন্দা সায়ন্তন সান্যাল। সোমবার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। যদিও তাঁকে ফাঁসানো হয়েছে এবং তিনি নির্দোষ বলে দাবি করেছেন সায়ন্তন। অন্যদিকে বিধায়ক দাবি করেছেন, বিশ্বাস করে কাজে নিয়েছিলাম, বিশ্বাসঘাতকতা করবে ভাবিনি।

পুলিশ অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় তাঁকে একাধিক প্রশ্ন করা হয় এবিপি আনন্দর প্রতিনিধির তরফে। তাঁকে জিজ্ঞাসা করা হয়, আপনার বিরুদ্ধে চাকরির নাম করে টাকা নেওয়ার অভিযোগ আছে। উত্তরে অভিযুক্ত বলেন, 'ওটা সবটাই মিথ্যা কথা। পুলিশ দেখছে।'

এবিপি আনন্দ : ২৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত : 'পুরোটাই মিথ্যা কথা। কারো কাছে কিছু নিইনি।'

এবিপি আনন্দ : মানে কি মিথ্যা মামলা ?

অভিযুক্ত : 'হ্যাঁ, পুরোটাই মিথ্যা মামলা। যে করেছে সে টিএমসি করত। টিএমসির আমলে মামলা করেছে।'

এবিপি আনন্দ : কে ? তার নাম কী ?

অভিযুক্ত : 'বিশ্বরূপ সাহা।'

এবিপি আনন্দ : কেন এরকম আচমকা মামলা ?

অভিযুক্ত : 'আসলে চিটিংবাজ ছিল।'

এদিকে পাপিয়া অধিকারী বলছেন, "দেখুন ঘটনাটা হচ্ছে... নানারকম শুনে আমি আমার আপ্ত সহায়ককে বহিষ্কার করেছি। তাঁর ২০২৪ সালের কেস। তিনি নানারকম চিটিং...কখনো ৫৭ লক্ষ টাকা, কখনো এআই জেনারেট করে ফেক টেন্ডার...সেখান থেকে টাকা নিয়েছেন। এরকম নানা কাজ করেছেন। যখন ওঁকে জিজ্ঞাসা করেছি...উনি আমার হোয়াটসঅ্যাপটার অ্যাকসেস নিয়ে নিয়েছিলেন। আমাকে বলছেন, আপনার তো হোয়াটসঅ্য়াপ দেখার সময় হয় না, হোয়াটসঅ্যাপ দেখে দেখে আমি বলব। কী হল...আমার রাজ্য, জাতীয়, আন্তর্জাতিক যত রকম গ্রুপ, সব থেকে আমি বেরিয়ে গেলাম। উনি সেগুলো নিজের কাছে নিয়ে...। আমি না ভাল বুঝতে পারিনি। পাশের লোকটা যদি এরকম বেইমানি করে...তা আমি কী বুঝব ? কতটা আমার ইমেজকে উনি শ্যাটার করেছেন।"

প্রসঙ্গত, ২০২৬-এর বিধানসভা ভোটে তৃণমূলকে দুরমুশ করে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে তারা। অন্যতম হেভিওয়েট কেন্দ্র টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে পরাজিত হয়েছেন সংশ্লিষ্ট ভোটে তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তারপর থেকে টালিগঞ্জের সটুডিও পাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি, এমনই দাবি বিভিন্ন মহলের।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget